বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচিতে বালুভর্তি ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার চালা সাতরাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চালা বানিয়াপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে রাব্বি (১৩) ও সাব্বির (১০)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার দুপুরের দিকে চালা সাতরাস্তার মোড় এলাকায় দুই ভাই দাঁড়িয়ে ছিল। এ অবস্থায় বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়ার পর পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই দুই ভাই।

খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। তাদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...