শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শীতকালীন ছুটি বাতিল ঘোষণা করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডকে গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

১৭ ডিসেম্বর ২০২১ তারিখ রাত ৮.০০ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন- ১-এ  ট্রেজারার, রেজিস্ট্রার, সকল বিভাগের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এ ব্যাপারে প্রস্তাব উত্থাপন করেন সভার সভাপতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। উপস্থিত সদস্যরা এ ব্যাপারে একমত পোষণ করেন।  

উপাচার্য  তাঁর বক্তব্যে বলেন, 'কোভিড ১৯ মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল প্রায় উনিশ মাস। এরপর বিশ্ববিদ্যালয়ের একটি অপ্রীতিকর ঘটনায় আরও প্রায় আড়াই মাস শিক্ষাকার্যক্রম ব্যাহত হয়েছে। পড়ালেখায় এই অনাকাঙ্ক্ষিত দীর্ঘ বিরতি একদিকে যেমন সেশনজটের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে তেমনি শিক্ষার্থীদের মনোজগতেও বিরূপ প্রভাব ফেলেছে।  

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষে বিশ্ববিদ্যালয় যেসব পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়ন করতে শিক্ষাকার্যক্রম নিরবচ্ছিন্ন করা প্রয়োজন।' বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। 

উল্লেখ্য, আজ ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার থেকে একযোগে বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে । রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর  জনসংযোগ কর্মকর্তা মোঃ শাহ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...