বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

গত ২৯ জুন হারারেতে পৌছে একদিন বিরতি নিয়ে ১ জুুলাই থেকে অনুশীলন এবং খেলার মধ্যে আছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল ২ দিনের অনুশীলন ম্যাচ খেলেছে অন্য ভেন্যুতে, তাকাসিংহে স্পোর্টস ক্লাবে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগামী ৭ জুলাই থেকে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টেস্ট খেলবে বাংলাদেশ দল। সেই মাঠের পিচটাই গত ৫ দিনে এক নজর দেখতে পারেনি বাংলাদেশ দল !

নিজেদের কৌশলটা অতি গোপনীয় রাখতে এমন ফন্দি করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। টেস্ট ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব মাঠের পিচ ঢেকে রাখা হয়েছে। ২ দিন পর টেস্ট অথচ,এখনও  পিচ দেখতে পাচ্ছেন না বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। ফলে একাদশ নিয়ে পরিকল্পনা করতে সমস্যা হচ্ছে তার। কেন পিচ দেখার অনুমতি দেয়া হচ্ছে না, তা নিয়ে মাঠকর্মীদের সাথে তর্ক ও করেছেন রাসেল ডোমিঙ্গো।

হোয়াটসঅ্যাপে বিসিবির পাঠানো ভিডিওতে সেই অভিযোগের কথা বলেছেন ডোমিঙ্গো- 'এটা খুবই দুর্ভাগ্যজনক যে, কিউরেটর আমাদের পিচ দেখতে অনুমতি দেননি। কেন পিচ দেখতে দেওয়া হচ্ছে না, তার জন্য আজ বিকেলে মাঠকর্মীদের সাথে আমরা তর্ক করেছি। আজ অথবা আগামীকাল যদি একবার পিচ দেখতে পারি,তাহলে বোলিং অ্যাটাক নিয়ে অনেক ধারণা পাব।আমরা সেদিকেই তাকিয়ে আছি।'

জিম্বাবুয়ে ক্রিকেট পিচ নিয়ে যতোই ধাঁধায় ফেলুক, হারারে টেস্ট জয়ের জন্য যা যা করণীয়,তা মনে করিয়ে দিয়েছেন ডোমিঙ্গো- রেজাল্ট নিয়ে আমরা সতর্ক। এটাই গুরুত্বপূর্ন।আমাদের কিছু টেস্ট জিততে শুরু করতে হবে। তবে টেস্ট ম্যাচ খেলতে হলে আমাদের প্রস্তুতি, প্রক্রিয়া, মানসিকতা এবং দক্ষতার দিকে মনোনিবেশ করতে হবে।'

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...