বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

 বাংলাদেশ শিক্ষক সমিতি সিরাজগঞ্জের শাহজাদপুর শাখার সভাপতি কৈজুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হাজী এ্যাড.আব্দুল খালেকের  উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহজাদপুর উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টায় শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সাধারন সম্পাদক নবী নেওয়াজ বিএসসি’র সঞ্চালনায় উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সভাপতি ও সংগঠনের সাধারন সম্পাদক এসএম সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামিরতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী, শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন,  পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলী বিএসসি, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকি, জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ আক্তার, পোতাজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শামীম, পুঠিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বি এস সি, কৈজুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহ প্রধান শিক্ষক আব্দুল মতিন প্রমুখ।

 বক্তারা অনতিবিলম্বে শিক্ষক নেতা আব্দুল খালেকের উপর হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

 অন্যথায় দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের মাধ্যমে কঠোর কর্মসূচী পালন করা হবে।  এদিকে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সাথে সাক্ষাৎ করলে তিনি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।  উল্লেখ্য গত শুক্রবার কৈজুরী বাজার থেকে বাড়ি ফেরার পথে অধ্যক্ষ হাজী আব্দুল খালেকের উপর গোপালপুর মোড়ে দুষ্কৃতকারীরা অতর্কিত হামলা চালিয়ে আহত করে। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ

খেলাধুলা

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ

গতকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল টিম ডিরেক্টর খালেদ মাহমুদের। কিন্তু করোনা ধরা পড়ায় বাসাতেই আইসোলেশনে থাকতে হচ্ছে তাঁ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে