শনিবার, ২১ মার্চ ২০২৬

 সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর সংলগ্ন বড়াল নদীতে একটি নৌকা খুঁজতে গিয় তলিয়ে যান আব্দুল মজিদ সরকার (৪৫) । নিখোঁজের ৭ ঘটা পর ডুবরীর দল তার লাশ উদ্ধার করেছে । 

এলাকাবাসী জানায়, ৫ ফেব্রুয়ারি (বুধবার) বেলা ১১ টার দিকে উপজলার নুকালী গ্রামের আবু হানিফের ছেলে আব্দুল মজিদ বড়াল নদীত ডুবে যাওয়া একটি  বালির নৌকা উদ্ধার করতে যায় । এ সময় সে পানিতে তলিয়ে যায় । শাহজাদপুর ফায়ার ষ্টেশনের একটি দল দিনভর নদীতে তার সন্ধান  চালায় । বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি প্রশিক্ষিত ডুবুরির দল বড়াল নদীতে নেমে তার লাশ উদ্ধারে অভিযান চালায় । পরে ডুবে যাওয়া নৌকার ভিতর  থেকে তারা নিহতের লাশ উদ্ধার করতে সক্ষম হয় ।

রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরী জুয়েল রানা জানান, নিহত মজিদ নৌকা উদ্ধার করতে গিয়ে সে আর পানি থেকে উঠতে না পেরে মারা যায়। বড়ালের প্রায় ৪০ ফুট গভীর পানির নীচ থেকে তাকে উদ্ধার করা হয় । এদিকে লাশ পানি থেকে উদ্ধারের সময় শতশত মানুষ নদীর পাড়ে ভীড় জমায় । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে  ।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, নৌকা উদ্ধার করতে গিয়ে সে পানিতে ডুবে মারা গেছে।  

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

এনায়েতপুরে সেই কাটা গাছ উদ্ধার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

এনায়েতপুরে সেই কাটা গাছ উদ্ধার

লকডাউনে জনজীবন স্থবিরতার সুযোগ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজের ইন্ধনে থানার...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...