সোমবার, ২৩ মার্চ ২০২৬
লকডাউনে জনজীবন স্থবিরতার সুযোগ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজের ইন্ধনে থানার পুকুর পাড় হতে কাটা মুল্যবান গাছটি উদ্ধার করেছে পুলিশ সুপারের গঠিত তদন্ত কমিটি। থানার অভ্যান্তরে ও পাশ্ববর্তী এলাকা থেকে মেহগনি গাছের গুড়িগুলো উদ্ধার করা হয়। এদিকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গোপনে থানার গাছ টাকা ও তা আত্বসাতের চেষ্টার ঘটনা নিয়ে বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তোলপাড় সৃষ্টি করে।
জানা যায়, ২০০১ সালের ১৪ জুলাই নির্মিত এনায়েতপুর থানা ভবনের পশ্চিম পাশে রয়েছে একটি বড় পুকুর। পুকুরটি বছর ভেদে মাছ চাষের জন্য লিজ দিয়ে আসছে পুলিশ। অন্তত ২০/২৫ বছর আগে পুকুর পাড় জুড়ে লাগানো মুল্যাবান মেহগনি ও ইউক্যালেপটার্স গাছ গুলো বেশ বড় হয়ে উঠেছে। চলমান করোনা পরিস্থিতিতে পুরো এনায়েতপুর থানা জুড়ে লকডাউনের আওতাভুক্ত হওয়ায় বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের না হওয়ায় অনেকটা নিরব এলাকা। সে তুলনায় থানার পুকুর পাড় আরো জনশুন্য। হঠাৎ ঝড়ে একটি বড় মুল্যবান মেহগনি গাছ হেলে পড়ে। এই সুযোগে থানার ওসির মোল্লা মাসুদ পারভেজ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ২৯ এপ্রিল গভীর রাতে গোপনে তার দালাল মুজাম্মেল হক মুজামকে দিয়ে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা মুল্যের গাছটি কেটে ফেলে আত্বসাতের চেষ্টা করা হয়। থানার নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদস্যের মাধ্যমে এ নিয়ে অভিযোগ উঠে। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে গুরুত্ব সহকারে আমলে নেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম। তার নির্দেশে কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীরকে তদন্ত করতে বলা হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় থানার অভ্যান্তর ও পাশ্ববর্তী এলাকা থেকে গাছের গুড়ি গুলো উদ্ধার করে থানায় আনা হয়। এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান এএসপি শাহীনুর কবীর জানান, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপাতত কিছু বলা যাবেনা। সূত্র: একুশে টেলিভিশন অনলাইন
অন্যান্য সংবাদ এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার    

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...