বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও মৃত্তিকা বিজ্ঞানী ড.মযহারুল ইসলামের সহধর্মীনি বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও সাদা মনের মানুষ নূর জাহান মযহার (৯১) করোনায় আক্রান্ত হয়ে শনিবার ভোর ৬টা ১০মিনিটের দিকে ঢাকার ধানমন্ডির গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
তিনি সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম,কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, বিশিষ্ট পোশাক শিল্প ব্যবসায়ী শোভন ইসলাম ও আমেরিকার মেরিস্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড.ছন্দা ইসলামের রত্ন মাতা।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফ সিদ্দিকী বিটু এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার বাদ আসর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের শক্তিপুর ও গাড়াদহ ইউনিয়নের চর নবীপুর গ্রামে মরহুমার জানাজার নামাজ শেষে শক্তিপুর ড.মযহারুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন। এদিকে এদিন সকালে এ মৃত্যুর খবর এসে পৌছালে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই শাহজাদপুরের সাধারণ মানুষ সহ নেতা-কর্মীরা তার শক্তিপুরের বাসভবনে এসে ভিড় জমান। এ সময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
