শনিবার, ২১ মার্চ ২০২৬

বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সাতটি গরু চুরির মামলায় সাজিদুল ইসলাম সুজন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার কৈয়াগাড়ি গ্রামে। তিনি স্থানীয় ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার গোসাইবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, সাজিদুল ইসলাম সুজন দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জিড়ত। গত ২৪ মে রাতে উপজেলার উল্লাপাড়া থেকে দুটি, এলাঙ্গী থেকে দুটি ও পাকুড়িহাটা গ্রাম থেকে তিনটি গরু চুরি করেন সুজন। এ ঘটনায় গত ২৭ মে উল্লাপাড়া গ্রামের আসাদুল হক বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

এছাড়া, ভান্ডারবাড়ি ইউনিয়ন এলাকা থেকে তিনটি দোকানের মালামাল ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ১টি ডেস্কটপ, ১টি ল্যাপটপ, ২টি প্রিন্টার এবং আইপিএসের ব্যাটারিসহ প্রায় ৩ লাখ টাকার সামগ্রী চুরির ঘটনায়ও সন্দেহের তীর সুজনের দিকে। গত ২২ জুন সুজনের বাড়ি থেকে বিভিন্ন এলাকা থেকে চুরি করা বেশকিছু মালামাল জব্দ করে পুলিশ। এ ঘটনার পর থকে সুজন পলাতক ছিলেন।

এ বিষয়ে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, অনেকদিন আগে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে সাজিদুল ইসলাম সুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে সে দলের সঙ্গে জড়িত না।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, গরু চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে সুজনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে এলাকার অন্যান্য চুরির ঘটনার সাথে জড়িত আছে কি-না তা খাতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

অর্থ-বাণিজ্য

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...