শনিবার, ১১ এপ্রিল ২০২৬

আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নাম করে অর্থ নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

ত ১৮ আগস্ট বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার উপ-সচিব মো.আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে এ সাময়িক বরখাস্ত করা হয়। 

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে সাময়িক বরখাস্তর প্রজ্ঞাপনে বলা হয়,সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নাম করে সগুনা ইউনিয়নের শিউলী, ছকিনা, হালিমা, নাজমা ও শাহনাজ সহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করেন। এ নিয়ে অভিযোগ উঠলে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে তাড়াশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত করা হয়। এ তদন্তে অভিযোগ প্রমাণিত হয়।

এ বিষয়ে সাময়িক বরখাস্ত হওয়া সগুনা ইউনিয়নের চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী বলেন,বিষয়টি শুনেছি। কিন্তু এখনও এ সংক্রান্ত কোন চিঠি হাতে পাইনি। চিঠি হাতে পেলেই এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

জীবনজাপন

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

জাতীয়

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...

নোবেল গ্রেফতার

বিনোদন

নোবেল গ্রেফতার

২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি

শিক্ষাঙ্গন

ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি

আমি জানি না আজ (গতকাল) রেজাল্ট হয়েছে। বাবার সাথে অন্যের জমিতে দিন মজুরের কাজ করতে গিয়ে দুপুরে হেড স্যারের ফোনে জানতে পার...

লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন

খেলাধুলা

লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন

গ্রুপ অনুশীলন শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলগুলোর। সরকারের স্বাস্থ্যবিধির সাথে ক্লাবগুলো একমত হতে না পা...