জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে দুস্থ্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সুমগ্ন করিম।
শনিবার সকালে উপজেলার শক্তিপুর নুরজাহান থেকে দুস্থ্য অসহায়দের মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় একটি মহিলা এতিম খানায় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
মেরিনা জাহান কবিতা বলেন, বাঙ্গালী জাতির গর্ব করার মত দুজন মানুষ, একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না, আর একজন আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি বাংলাদেশ কে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। তিনি ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সকল খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুল গনি চৌধুরী শুভ্র, ফারুক হাসান কাহার, শফিকুল ইসলাম প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
সিরাজগঞ্জ শাহজাদপুরে ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্র...
ধর্ম
শাহজাদপুরে ওয়ায়েসী দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন
ভারত উপমহাদেশের মহান অলী সুফী মরমী কবি রাসুলেনোমা হযরত শাহ সুফী সৈয়দ ফতেহ্ আলী ওয়ায়েসী (রহঃ) এবং তাঁর কন্যা দোররে মাকনু...
বাংলাদেশ
শুক্রবার গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
জীবনজাপন
আপনার সঙ্গী সাইকো নয় তো? ৪ পয়েন্টে মিলিয়ে নিন
ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনে সূধীজনের মতে, ‘ভাষা সৈনিক আলী আজমলের সমাধিস্থল যথাযথ মর্যাদায় সংরক্ষণসহ তাঁর স্মৃতি চির অম্লান রাখতে যথাযথ উদ্যোগ গ্রহণ...
দিনের বিশেষ নিউজ
ওসমান হাদির মৃত্যুতে ড. এম এ মুহিতের শোক!
জাতীয়
ধুলোবালি ও বুঁনো ঘাসে ভরা ভাষাসৈনিক আলী আজমলের সমাধিস্থল!
