আসন্ন শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে। ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের তফসিল ঘোষনার পর থেকেই সরগরম ইউনিয়ন পরিষদ নির্বাচন। শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট যুদ্ধে লড়তে স্বতন্ত্র চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন সাংবাদিক স্বপন মির্জা।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে তিনি শাহজাদপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও রিটানিং অফিসার এর কার্যালয়ে গিয়ে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সাংবাদিক স্বপন মির্জ বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যালেন একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন, সাংবাদিক মুমিদুজ্জামান জাহান, সাংবাদিক মিঠুন বসাক, সাংবাদিক কোরবান আলী লাভলুসহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক স্বপন মির্জা জানান,‘আগামী খুকনী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে তিনি মনোনয়ন ফরম তুলেছেন। নির্বাচনে জয়ী হলে এই ইউনিয়নের অবহেলিত মানুষদের তাদের প্রাপ্য সেবা নিশ্চিত করবেন।’ সকলকে দ্বিদ্ধা-দন্দ ভুলে ঐক্যবদ্ধহয়ে কাজ করে আসন্ন খুকনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে বিজয়ী করতে সকলের প্রতি আহব্বান জানান এবং সেই সাথে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ৬ ডিসেম্বর।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
