মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এটিই দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ২৭ জুলাই ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৫৮ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৪৪ জন। যেখানে গতকাল বুধবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪১ জনের মৃত্যু এবং ১৩ হাজার ৮১৭ জন করোনা রোগী শনাক্ত হওয়ার খবর জানানো হয়েছিল। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৭০৭টি সক্রিয় ল্যাবে ৪৬ হাজার ৯৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ এসেছে ১২ হাজার ৭৪৪ টির ফল। সে হিসাবে রোগী শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ। 

যেখানে গতকাল ২৪ ঘণ্টায় ৭০৫টি সক্রিয় ল্যাবে ৪৯ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৮১৭টি করোনাভাইরাস পজিটিভ এসেছিল। সে হিসাবে রোগী শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৯১ শতাংশ। 

এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ৮৭ জন। আর খুলনা বিভাগে ৩৫, চট্টগ্রাম বিভাগে ৫৬, রাজশাহীতে ১৯, বরিশালে ১৬, সিলেটে ২৩, রংপুরে ১৮ ও ময়মনসিংহে ১০ জন মারা গেছেন। 

এক দিনে করোনায় মৃত ২৬৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৯০, বেসরকারি হাসপাতালে ৫৫ জন, বাসায় মারা গেছেন ১৯ জন। 

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৪০ আর নারী ১২৪ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১-১০০ বছর বয়সী ৩ জন, ৮১-৯০ বছর বয়সী ১৫ জন, ৭১-৮০ বছর বয়সী ৫০ জন, ৬১-৭০ বছর বয়সী ৭৪ জন, ৫১–৬০ বছর বয়সী ৫৯ জন, ৪১–৫০ বছর বয়সী ৩১ জন, ৩১–৪০ জন বছর বয়সী ২৫ জন, ২১–৩০ বছর বয়সী ৫ জন, ১১–২০ বছর বয়সী এক এবং ০–১০ বছর বয়সী মারা গেছে একজন।। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১৫ হাজার ৭৮৬ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন। যেখানে এখন পর্যন্ত করোনভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জন। আর মৃত্যু হয়েছে ২১ হাজার ৯০২ জন করোনা রোগীর। 

 ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিডে আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা