একটি ছাগলের দাম এক কোটি টাকার বেশি। শুনতে অবাক লাগলেও ঈদুল আজহার আগে ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলায় একটি ছাগলের দাম জন্য এমন দামই হেঁকেছেন এক বিক্রেতা। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদনে এমনটি।
নিউজ ১৮-এর প্রতিবেদনে বলা হয়, ছাগলটির জন্য ৫১ লাখ রুপি পর্যন্ত দিতে রাজি ছিলেন ক্রেতা। কিন্তু তাতেও ছাগটি বিক্রি করেননি ওই বিক্রেতা। ছাগল বিক্রি না করে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন তিনি।
কেন এই ছাগলের এত দাম? জানা গেছে, জন্ম থেকেই কিছু চিহ্ন রয়েছে তার শরীরে। আরবি ভাষায় ‘আল্লাহ’ লিখলে যেমন দেখতে লাগে, তেমনই সেই চিহ্ন গুলি। সেই কারণেই তার এত দাম। ঈদুল আজহা উপলক্ষে ভারতের আজমির থেকে মহারাষ্ট্রে এসেছিলেন গোপালরাও সোহেল ও তাঁর ছেলে কপিল। সঙ্গে এনেছিলেন টাইগার নামের ছাগলটিকে। ১ কোটি ৭৮৬ রুপিতে টাইগারকে বিক্রি করতে চেয়েছিলেন তাঁরা। যার বাংলাদেশি মূল্য হলো এক কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকার বেশি।
গোপালরাও জানান, প্রথমে তিনি টাইগারের গুরুত্ব বুঝতে পারেননি। পরে একজন ইমামের কাছ থেকে নাকি এর বিশেষত্ব জানতে পারেন। তখনই ঠিক করেছিলেন উপযুক্ত দাম পেলে তবেই টাইগারকে হাতছাড়া করবেন। টাইগার ছাড়া আরও ৩০ ছাগল বিক্রির জন্য মহারাষ্ট্রে এনেছিলেন গোপালরাও। সেগুলো ১৫ হাজার রুপি করে বিক্রি করেছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
