রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে নিখোঁজের তিন দিন পর নেপিয়ার ঘাসের জমি থেকে ছয় বছরের শিশু ফাতেমা খাতুনের পা বিচ্ছিন্ন ক্ষতবিক্ষত অর্ধ গলিত লাশ গতবুধবার সন্ধ্যায় উদ্ধারের ঘটনায় শিশু হত্যা মামলার মুল আসামি নজরুলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

নজরুল এক আনা কানের দুলের লোভেই শিশু ফাতেমা হত্যা করেছে বলে জানিয়ে শুক্রবার(৪ আগষ্ট) শাহজাদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান।

এর আগে শিশুর বাবা সোবাহান আলী নজরুলকে সন্দেহজনক আসামি করে গতবুধবার দুপুরে নিখোঁজ ডায়রি এবং পরবর্তীতে নিহত শিশু ফাতেমার মা মোছাঃ নুরজাহান (৩০) বাদী হয়ে নজরুল ইসলামের নামে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে নজরুল ইসলাম (২৫)।  

অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আসামী নজরুল প্রায় দুই সপ্তাহ আগে ঢাকা থেকে বাড়ি আসার পর কোন সুনির্দিষ্ট পেশা না থাকায় সে দেনাগ্রস্ত হয়ে পড়ে। এমতাবস্থায় সে শিশু ফাতেমার কানে স্বর্ণের দুল দেখে তা নেয়ার পরিকল্পনা করে। এদিকে আসামী নিহত শিশু ফাতেমাকে মাঝেমধ্যে লোভনীয় খাবার কিনে দিত। এক কারনে প্রায়ই শিশুটির বাড়ীতে আসামীর যাতায়াত ছিল এবং শিশুটি তাকে মামা ডাকত। অপরদিকে পরিকল্পনা অনুযায়ী সে গতসোমবার সকালে শিশু ফাতেমা কুসুল(আখ/ইক্ষু) খাওনার কথা বলে ঘাস ক্ষেতে নিয়ে যেয়ে ভয়ভীতি দেখিয়ে তার কানের দুল খুলে নেয়। সে সময় শিশু ফাতেমা চিৎকার দিলে সে গলা চেপে ধরে শিশু ফাতেমাকে হত্যা করে। লাশ ফেলে রেখে দুই খন্ড কুসুল (আখ/ইক্ষু) হাতে নিয়ে নজরুল ফাতেমাদের বাড়ীতে এসে ফাতেমাকে দেওয়ার জন্য খোঁজে এবং ফাতেমাকে কোথাও খুঁজে না পাওয়ায়, সবাইকে সাথে নিয়ে ফাতেমার সন্ধান ও এলাকায় মাইকিং করে। এবং সে স্বাভাবিক জীবন যাপন করতে থাকে।

তিনি আরও জানান, শিশুর লাশ উদ্ধারের পর থানা পুলিশের একটি চৌকশ টিম উপজেলার ইসলামপুর ডায়া মোড় এলাকায় অভিযান চালিয়ে গতবৃহস্পতিবার রাতে নজরুল ইসলামকে গ্রেফতার এবং তার কাছ থেকে নিহত শিশু ফাতেমার ০১ আনা ওজনের স্বর্ণের কানের দুল উদ্ধার করে থানা পুলিশ। 

গ্রেফতারকৃত আসামী নজরুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু ফাতেমা হত্যার কথা স্বীকার করেছে বলেও সংবাদ সন্মেলন জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির  ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)