বিনা নোটিশে 'সওজ' কর্তৃপক্ষ বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাশে জ্বালানী তেলের পাম্পে উচ্ছেদ অভিযান শুরু করায় এর প্রতিবাদে শাহজাদপুরের বাঘাবাড়ীস্থ উত্তরবঙ্গ ট্যাংলরি সমবায় শ্রমিক ইউনিয়ন ও উত্তরবঙ্গ পাম্প মালিকরা ধর্মঘট শুরু করেছে। তারা বিপিসি'র বাঘাবাড়ী জ্বালানী তেলের ডিপো পদ্মা, মেঘনা ও যমুনা থেকে সব ধরনের তেল উত্তোলন বন্ধ ও উত্তরাঞ্চলের ১৬ জেলায় সরবরাহ বন্ধ রেখেছে। ফলে স্থবির হয়ে পড়েছে বাঘাবাড়ি নৌ-বন্দরস্থ বিপিসি'র ৩টি ওয়েল ডিপো।
৫ ফেব্রুয়ারি বুধবার সকাল আটটা থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রেখে পাম্প মালিক ও ট্যাংকলরি শ্রমিকেরা এ ধর্মঘট শুরু করে। উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আজিজুল ইসলাম জানান, সড়ক ও জনপথ অধিদপ্তর বগুড়ার আদমদীঘি উপজেলায় বিনা নোটিশে ২টি পেট্রোল পাম্প উচ্ছেদ ও রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদে উত্তরাঞ্চল পেট্রোল পাম্প মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করেছে।
উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দরে স্থাপিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ৩টি তেল বিপনন কেন্দ পদ্মা, যমুনা ও মেঘনার ওয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় সব ধরনের জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে। এ ধর্মঘট শুরু হওয়ায় উত্তরাঞ্চলবাসীর ওপর এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ার আশংকা করছেন বিজ্ঞমহল।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে হেরোইনসহ রাজু আহম্মেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ জ...
রাজনীতি
শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...
রাজনীতি
ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পবিত্র ঈদের দিনেও বিষোদগারের রাজনীতি থেকে বেরিয়...
জীবনজাপন
শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা
দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...
প্রবাসী
ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...
