মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

প্রাণঘাতী করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে 'গণটিকাদান কর্মসূচি' শুরু হয়েছে। অন্যান্য স্থানের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডেও চলছে গণটিকা কর্মসূচি। সেখানে টিকা গ্রহণকারীদের তালিকায় প্রাধান্য দেওয়া হচ্ছে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের।

শনিবার (০৭ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামসুজ্জোহা এ তথ্য জানিয়ে বলেন, বয়স্ক ও প্রতিবন্ধী নাগরিকদের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের টিকা প্রদানে প্রাধান্য দেওয়া হচ্ছে। সব মিলিয়ে শনিবার ২৮৬ জনকে টিকা দেওয়া হবে।

এ বিষয়ে স্থানীয় নামাপাড়া জামে মসজিদের ইমাম মিজানুর রহমান বলেন, এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। কারণ আমরা যারা মসজিদের ইমাম-মুয়াজ্জিন তারা সবসময় মানুষের ভিড়ের মধ্যে থাকি। সে সঙ্গে আমরা টিকা নিলে সাধারণ মানুষ টিকা নিতে অনুপ্রাণিত হবে।

এদিকে শনিবার সকাল ৯টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডে গণটিকা কার্যক্রম শুরু হয়। ওয়ার্ডের সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে নিবন্ধন করে পার্শ্ববর্তী সূর্যের হাসি পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকে টিকা প্রদান করা হয়৷ টিকা প্রদানের পাশাপাশি পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা ছিলো।

সূর্যের হাসি পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রটিতে জায়গা কম হওয়ায় সেখানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হতে দেখা যায়৷ সাঈদ খোকন কমিউনিটি সেন্টার থেকে ১০ জন করে টিকা নেওয়ার জন্য আসলেও সেখানে ভিড় জমে যায়। একই সঙ্গে স্পট রেজিস্ট্রেশন করার কারণে ভিড় আরো বাড়ে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামসুজ্জোহা বলেন, পরবর্তী দিন থেকে আমরা সূর্যের হাসি পারিবারিক স্বাস্থ্যকেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করব না। কারণ জায়গাটি খুবই ছোট। পরের দিন থেকে আমরা সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে টিকা প্রদান করব। কমিউনিটি সেন্টারটি বড় হওয়ার সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলার সহজ হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...