শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর। ছবি: সংগৃহীত

প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর করোনায় আক্রান্ত। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড-১৯ ইউনিটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন বলে তাঁর স্ত্রী সুরাইয়া আলমগীর জানান।

জানা যায়, গত বুধবার ফকির আলমগীরের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল সন্ধ্যা থেকে জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

ফকির আলমগীর ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও গণশিল্পীগোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯ সালের গণ–অভ্যুত্থানে যোগ দেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে।

ফকির আলমগীর ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা। ১৯৯৯ সালে সংগীতে অসামান্য অবদানের জন্য তাঁকে একুশে পদক দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করা ফকির আলমগীর গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করেন।

‘মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান’, ‘গণসংগীতের অতীত ও বর্তমান’, ‘আমার কথা’, ‘যারা আছেন হৃদয় পটে’সহ বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে তাঁর।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর‌্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর‌্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ারস্থ ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন প্রগতি সংঘের উদ্যোগে প্র...

শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

অপরাধ

শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী পরিত্যাক্তা দর্জি মহিলা অপহ...