মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

বিয়ের তিন দিন পর গতকাল বুধবার ভাগনে এবং ভাগনের বউ আনার জন্য নৌকাযোগে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাকা ১৩ রশিয়া যাচ্ছিলেন সূর্য নারায়ণপুর গ্রামের সাদিকুল ইসলাম, তাঁর স্ত্রী টকিয়ারা বেগম এবং পাঁচ বছর বয়সী কন্যা তাজরিন খাতুন। নদীর ধার দিয়ে নৌকা বয়ে যাচ্ছিল গন্তব্যের দিকে। পথে হঠাৎ শুরু হয় প্রচুর বৃষ্টি। বৃষ্টি থেকে বাঁচার জন্য নৌকা ভিড়ানো হয় পাকার তেলি খাড়ি ঘাটে। সবাই আশ্রয় নেন একটি টিন শেড ছাউনিতে। এমন সময় হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান ১৭ নারী-পুরুষ এবং শিশু। এখনো চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন। 

আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী নারায়ণপুর ইউনিয়নের সূর্যনারায়ণপুর-ডাইল পাড়া গিয়ে দেখা যায়, একটি বাড়ির ভেতর তিন শিশুকে ঘিরে কিছু মানুষের জটলা। জিজ্ঞেস করলেই কয়েকজন নারী জানালেন শিশুদের মা-বাবা মারা গেছে বুধবারের বজ্রপাতে। আর সেই শিশুদের আদরের আরও একটি ছোট বোন তাজরিন (৫) বজ্রপাতে অসুস্থ হয়ে এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

বাবা-মা হারানো শিশু শিহাব (১৩), তাঁর ছোট বোন সোনিয়া (১০), তানিয়া (৬) এবং তাজরিন (৫) এখনো বাকরুদ্ধ, কোন কথাই বলতে পারছে না তাঁরা। আত্মীয়স্বজনরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। 

মেয়ে এবং জামাইয়ের মৃত্যুর খবর শুনে বুধবার দুপুরেই চরবাগডাঙা থেকে জামাইয়ের বাড়িতে এসেছেন শিশুদের বৃদ্ধ নানি ফুনিয়ারা বেগম। এক সঙ্গে জামাই মেয়েকে হারিয়ে তিনিও বাকরুদ্ধ, অঝোরে কাঁদছেন। 

ফুনিয়ারা বেগম জানান, কৃষিসহ বিভিন্ন কাজ করে সংসার চালাতো জামাই সাদিকুল ইসলাম। তাঁদের আর্থিক অবস্থা তেমন ভালো না। এখন কীভাবে সংসার চলবে, কে দায়িত্ব নেবে অসহায় চার ভাই বোনের। এ এ ছাড়া আর কোন কথা বলতে পারেনি ফুনিয়ারা বেগম। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা