শাহজাদপুর সংবাদ ডটকমঃ গায়ের রঙ যাই হোক, সেটা যদি হয় কোমল, মসৃণ আর সজীব তাহলে আকর্ষণীয় হতে বাধ্য। কালো বলে ফর্সা ত্বকের জন্য মরিয়া হয়ে বাজারের আজেবাজে ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে ত্বকের বারোটা বাজিয়ে দেবেন না। কিছু প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করে দেখুন। ফল পাবেন মাত্র দুই সপ্তাহের মধ্যেই!
১. প্রথমে মসুর ডাল গুঁড়ো করে নিন। এর মধ্যে ডিমের কুসুম বা হলুদ অংশ মেশান। এরপর ভালো করে রোদে শুকিয়ে নিন। মচমচে হয়ে গেলে গুঁড়ো করে শিশিতে ভরে রাখুন। প্রতিদিন রাতে শোবার আগে ২ ফোঁটা লেবুর রসের সঙ্গে ১ চামচ দুধ ও এই গুঁড়ো খানিকটা মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। আধা ঘণ্টা রাখার পরে মুখ ধুয়ে ফেলুন। তুলো দিয়ে কাঁচা দুধ দিয়ে মুখ ভিজিয়ে নিন। এভাবে অন্তত ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সহজেই ত্বক হয়ে উজ্জ্বল মসৃণ।
২. তিল গুঁড়ো করে নিন। এতে সামান্য পানি মিশিয়ে ভালো করে চটকে নিন। এবার ছেঁকে নিন। এর পর একটা সাদা রঙের তরল পাবেন। সেটা মুখে লাগান। বিশেষ করে রোদে পোড়া জায়গায়। আধা ঘণ্টা পর ভালো করে মুখ ধুয়ে নিন। অচিরেই রঙ ফিরে পাবেন।
৩. মুখে টক দই লাগান। যাদের ত্বক শুষ্ক তারা মধু ও দই একত্রে মিশিয়ে লাগান। এভাবে ২০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন এরকম লাগাতে হবে। ত্বক হয়ে উঠবে আরো কোমল।
৪. তৈলাক্ত ত্বক উজ্জ্বল করতে মুলতানি মাটি, থেঁতো করা পদ্মপাঁপড়ি ও নিমপাতা বাটা এবং চালের গুঁড়ো মিশিয়ে ফেসপ্যাক বানান। মুখের সঙ্গে গলায়ও লাগাতে পারেন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এর পর মুখে কাঁচা দুধ লাগিয়ে রাখুন আরও আধা ঘণ্টা।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
শাহজাদপুরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিচ ইয়াবা ও নগদ এক লক্ষ দশ হাজার টাকাসহ চঞ্চল ব্যাপারী (২১) নামের...
শাহজাদপুর
বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা
লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...
শাহজাদপুর
শাহজাদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনের জরিমানা
মঙ্গলবার(১৩ই জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভ...
বাংলাদেশ
ঘোড়াঘাটে পুলিশের এসআই সহ ৮ জন করোনা আক্রান্ত
দিনাজপুরের ঘোড়াঘাটে একদিনে পুলিশের এসআই সহ ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ঘোড়াঘাট উপজেলায় করোনা রোগীর সংখ...
অপরাধ
শাহজাদপুর থানার ৭ পুলিশসহ ৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর থানার ৭ পুলিশ সহ ৫০ জনের নামে গতকাল বুধবার দুপুরে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা দায়ের...
রাজনীতি
শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার
শাহজাদপুর প্রতিনিধি : বহুল আলোচিত সায়দাবাদে ট্রেনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিরাজগঞ্জের শাহজ...
