রবিবার, ২২ মার্চ ২০২৬
ডেস্ক নিউজঃ সলঙ্গার আমডাঙ্গা বাজার ও উল্লাপাড়া উপজেলার টিয়োরহাটি গ্রাম ফুলজোর নদীর ভাঙ্গনের কবলে পড়েছে। স্থানীয় লোকজন জন প্রতিনিধিদের দ্বারস্থ হয়েছে অনেক বার । জন প্রতিনিধিরা দিয়েছে শুধু প্রতিশ্রুতি। হয়নি কোন কাজের কাজ। বাজার রক্ষা করতে বাড়ায়নি কেউ সহযোগিতার হাত। এদিকে আমডাঙ্গা বাজার ক্রমেই গ্রাস করতেছিল রাক্ষুসে ফুলজোর নদী। চোখের সামনে চির চেনা বাজার চলে যাবে নদীর গর্ভে একথা ভেবে ঠিক থাকতে পারেনি এলাকাবাসী। আমডাঙ্গা বাজারের পাশে আমডাঙ্গা ও টিয়োরহাটি সহ আশপাশের গ্রামের ২ শতাধিক লোক নিয়ে এক পরামর্শ বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় সেচ্ছাশ্রমে বাজার রক্ষা বাধ নির্মানের। রবিবার ভোরে নারী পুরুষ সহ প্রায় শতাধিক জনতা বাঁশ, কাঠ, ঝুপড়ি ও কোদাল সহ উপস্থিত হয় আমডাঙ্গা বাজারে বাড়ি বাড়ি থেকে বাঁশ, কাঠ, পাট, রশি, বালুর বস্তা নিয়ে হাজির হয় প্রায় শতাধিক সেচ্ছাশ্রমিক। অবশেষে উল্লাপাড়ার ১০ নং বড়হর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য শামিম রেজা নবীর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে ৪৫ ফুট আস্থায়ী বাধ নির্মান করে পরের দিন সোমাবার ৩৮ ফুট ও মঙ্গলবার ৩০ ফুট মোট তিনটি অস্থায়ী বাধ নির্মান করেন এলাকাবাসী। বড়হর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য শামিম রেজা নবী জানান, বিগত ৪ বছর যাবৎ এলাকাবাসীর সহযোগীতা নিয়ে আমডাঙ্গা বাজার ও টিয়োরহাটি গ্রাম রক্ষার্থে আমরা স্বেচ্ছাশ্রমে অস্থায়ী বাধ নির্মান করে আসছি। আবারো অসময়ে ভাঙ্গন শুরু হওয়ায় এলাকাবাসীদের সাথে নিয়ে অবারো তিনটি অস্থায়ী বাধ নির্মান করছি। অনেক সময়ে জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছি এমনকি কোন এক সময় আমডাঙ্গা বাজারে এক জনসভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছিলেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় গেলে আমডাঙ্গা বাজার রক্ষার জন্য স্থায়ী বাধ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তিনিও কথা রাখেননি । এলাকা বাসীর দাবী আমডাঙ্গা বাজার ও টিয়োর হাটি গ্রামকে টিকে রাখতে এখানে একটি স্থায়ী বাধ নির্মন করতে হবে । উর্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কমনা করছে এলাকার সাধারণ মানুষ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিচ ইয়াবা ও নগদ এক লক্ষ দশ হাজার টাকাসহ চঞ্চল ব্যাপারী (২১) নামের...

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

শাহজাদপুর

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...

শাহজাদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনের জরিমানা

শাহজাদপুর

শাহজাদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনের জরিমানা

মঙ্গলবার(১৩ই জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভ...

ঘোড়াঘাটে পুলিশের এসআই সহ ৮ জন করোনা আক্রান্ত

বাংলাদেশ

ঘোড়াঘাটে পুলিশের এসআই সহ ৮ জন করোনা আক্রান্ত

দিনাজপুরের ঘোড়াঘাটে একদিনে পুলিশের এসআই সহ ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ঘোড়াঘাট উপজেলায় করোনা রোগীর সংখ...

শাহজাদপুর থানার ৭ পুলিশসহ ৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা

অপরাধ

শাহজাদপুর থানার ৭ পুলিশসহ ৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর থানার ৭ পুলিশ সহ ৫০ জনের নামে গতকাল বুধবার দুপুরে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা দায়ের...

শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার

রাজনীতি

শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার

শাহজাদপুর প্রতিনিধি : বহুল আলোচিত সায়দাবাদে ট্রেনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিরাজগঞ্জের শাহজ...