রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা গ্রামের আমজাদ হোসেন মেয়ে জাকিয়া স্বপ্না। তখন মাত্র ৪ বছর বয়স জাকিয়ার। ভাঙা ভাঙা উচ্চারণে পিতামাতাকে আবেগাপ্লুত করার বয়স তার। ছোট্ট ছোট্ট পায়ে এ-বাড়ি থেকে ও-বাড়িতে দৌঁড়ে বেড়ানোর বয়স মাত্র। ঠিক তখনই পিতামাতার চোখে দুঃস্বপ্নের মত স্পষ্ট হতে থাকে জাকিয়া স্বপ্না। আস্তে আস্তে যত বড় হন জাকিয়া ততটাই স্পষ্ট হয় তার প্রতিবন্ধী রূপ। এমন শারিরীক সমস্যা নিয়েই বেচে থাকার তাগিদে শুরু হয় সত্যিকারের জীবন যুদ্ধ । জীবীকার তাগিদেই জাকিয়া গত বছর প‚র্বে একটা মুদি দোকান করেন। বাড়িতে করা সেই মুদি দোকানের আয় আর প্রতিবন্ধী ভাতা কার্ডের সাথে বাবা-মায়ের বয়স্ক ভাতা কার্ড থেকে যা পান তাই দিয়েই কোন ভাবে টেনেটুনে চলে তাদের সংসার। পরিবারে অন্য দুই ভাই থাকলেও বৃদ্ধ বাবা-মা এবং প্রতিবন্ধী জাকিয়ার খোঁজ নেয় না তারা। ফলে বৃদ্ধ পিতামাতাসহ নিজের ভাত কপড়ের জন্য একাই লড়তে হচ্ছে প্রতিবন্ধী জাকিয়া স্বপ্নার।

জীবন যুদ্ধে ক্লান্ত অসহায় এই প্রতিবন্ধী জাকিয়া সপ্নার জন্য একটা ঘর ও হুইলচেয়ারের সহায়তা চেয়ে মানবতা ও পরিবেশ কর্মী মামুন  বিশ্বাস তার নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দেন। সে পোস্ট দেখেই সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেয়ার ঘোষণা দেন।

মঙ্গলবার (১ মার্চ) সকালে প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপির বাসভবনে প্রতিবন্ধী জাকিয়া সপ্নার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন স্থানীয় এমপি। একই সাথে মানবতা ও পরিবেশ কর্মী মামুন বিশ্বাসের ফেসবুক বন্ধুদের নিকট থেকে সংগ্রহ করা ৩৯ হাজার টাকা ও একটি হুইলচেয়ারও জাকিয়াকে দেয়া হয়। এ সময় জাকিয়া সপ্নার বৃদ্ধ বাবা-মায়ের সাথে কথা বলে তাদের শারীরীক ও সার্বিক খোঁজ খবর নেন এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। 

এ বিষয়ে প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি বলেন,‘সব সময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। রাজনীতি মানবসেবার একটি অংশ, সে হিসেবে যে কোন মানুষের বিপদের সময় তার পাশে দাঁড়ানো নৈতিক দ্বায়িত্ব বলে আমি মনে করি।’

মানবতা ও পরিবেশ কর্মী মামুন বিশ্বাস বলেন, ‘আমি সব সময় অসহায় মানুষের পাশে ভালো কিছু নিয়ে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফেসবুকের মাধ্যমে অসহায় মানুষ ও বন্যপ্রাণী নিয়ে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি নিয়মিত। একটা অসহায় পরিবারকে যখন স্বাবলম্বী করতে পারি, তাদের মুখে হাঁসি ফোঁটাতে পারি তখনই ভিতর থেকে তৃপ্তি অনুভব করি। আমরা সবাই যদি নিজ নিজ সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই তবে আশাহত মানুষগুলো অন্তত ভালোভাবে বাচাঁর স্বপ্ন দেখবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক

শিক্ষাঙ্গন

জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক

বিদ্যালয়ের কমলমতি শিশুদের জুতা পায়ে দিয়ে শ্রেণি কক্ষে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ল...

রূপ সম্পদ ঐতিহ্য হারাতে বসেছে চলনবিল

জাতীয়

রূপ সম্পদ ঐতিহ্য হারাতে বসেছে চলনবিল

যথাযথ উদ্যোগ আর সংরক্ষণের অভাবে দেশের বৃহত্তম চলনবিল কালক্রমে তার নিজস্ব রূপ, সম্পদ, ঐতিহ্য সব কিছুই হারাতে বসেছে!

বেসিনে নেই সাবান-পানি, এক বছরেই ব্যবহার অনুপযোগী

জীবনজাপন

বেসিনে নেই সাবান-পানি, এক বছরেই ব্যবহার অনুপযোগী

শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষের সামনে হাত ধোয়ার বেসিন। এখানে হাত ধোয়ার জন্য নেই কোন সাবান। নল দিয়ে ব...

শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিচ ইয়াবা ও নগদ এক লক্ষ দশ হাজার টাকাসহ চঞ্চল ব্যাপারী (২১) নামের...