হাত ধোয়ার বেসিনে জমে আছে ময়লা। এক দেখাতেই বুঝা যায় ব্যবহার করেন না কেউই। তবে শুরুতে দৃশ্যটা এমন ছিলনা। তবে বর্তমানে এই হাত ধোয়ার বেসিনের ব্যবহার অনেকটাই একেবারেই কমে গেছে এমন দৃশ্যেরও দেখা মিলে।
হাত ধোয়ার বেসিনে জমে আছে ময়লা।
মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে রক্ষার জন্য বারবার হাত ধোয়ার কথা বলা হলেও শাহজাদপুরে সেই ব্যবস্থাগুলো প্রায় উঠেই গেছে। গতবছর মহামারির শুরুতে কিছু বেসিন স্থাপন করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তা নষ্ট হয়ে যাচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে হাত ধোয়ার জন্য বেসিন নির্মাণ করেছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও এসব বেসিন নষ্ট হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।
হাত ধোয়ার জন্য নেই কোন সাবান। পাশেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা
সরজমিনে দেখা যায়, শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষের সামনে হাত ধোয়ার বেসিন। এখানে হাত ধোয়ার জন্য নেই কোন সাবান। নল দিয়ে বের হয় না পানিও। জমে আছে ময়লা। ব্যবহারও করেন না কেউ। কিন্তু উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে রাত পৌহালেই বিভিন্ন কাজে ছুটে আসে উপজেলা পরিষদে এই ধারাবাহিকতায় করোনাকান্তিলগ্নে এই বেসিনের ব্যবস্থা করেছেন শাহজাদপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। দেশে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও এসব বেসিনের ব্যবহার কমে গেছে। হাত ধোয়ার উপকরণও রাখা হয় না বেসিনগুলোতে।
এ নিয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, বিষয়টি আমার নজরে এসেছে। তবে আমাদের পক্ষ থেকে সব সময় মানুষকে সচেতন করে যাচ্ছি। এ বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পর্কিত সংবাদ
শিক্ষাঙ্গন
জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক
বিদ্যালয়ের কমলমতি শিশুদের জুতা পায়ে দিয়ে শ্রেণি কক্ষে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ল...
শাহজাদপুর
শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
শাহজাদপুরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিচ ইয়াবা ও নগদ এক লক্ষ দশ হাজার টাকাসহ চঞ্চল ব্যাপারী (২১) নামের...
শাহজাদপুর
বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা
লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...
শাহজাদপুর
শাহজাদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনের জরিমানা
মঙ্গলবার(১৩ই জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভ...
বাংলাদেশ
ঘোড়াঘাটে পুলিশের এসআই সহ ৮ জন করোনা আক্রান্ত
দিনাজপুরের ঘোড়াঘাটে একদিনে পুলিশের এসআই সহ ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ঘোড়াঘাট উপজেলায় করোনা রোগীর সংখ...
অপরাধ
শাহজাদপুর থানার ৭ পুলিশসহ ৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর থানার ৭ পুলিশ সহ ৫০ জনের নামে গতকাল বুধবার দুপুরে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা দায়ের...
