শাহজাদপুর সংবাদ

৭ বছর পর ৪ পেসার নিয়ে নামল বাংলাদেশ, মিরাজ বাদ

২৩ নভেম্বর, ২০২৬ এ ১:২৯ PM

৭ বছর পর ৪ পেসার নিয়ে নামল বাংলাদেশ, মিরাজ বাদ

ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে গেলেন তানজিদ হাসান। মার্কো ইয়ানসেনের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন।

কাগিসো রাবাদা আজ আর প্রথম ওভারে উইকেট পাননি। ৬ রান তুলেছেন বাংলাদেশের দুই ওপেনার।

বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন এনেছে। মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ চোটের কারণে নেই, বাদ পড়েছেন সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজও। একাদশে এখন বিশেষজ্ঞ স্পিনার নেই কেউই, চার পেসার নিয়ে নামছে বাংলাদেশ। প্রথম টেস্টে না খেলা জাকের আলী, খালেদ আহমেদ ও শরীফুল ইসলাম একাদশে ঢুকেছেন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম।

এমনিতেই সেঞ্চুরিয়নের উইকেট পেসারদের সহায়তা করে বেশি। তার ওপর সকাল থেকে হয়েছে বৃষ্টি। এমন পরিস্থিতিতে আগে ব্যাট করতে হবে বাংলাদেশকে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন জানিয়েছেন, টস জিতলে তারাও আগে ফিল্ডিংই করতে চাইতেন।

অবশেষে খেলা শুরুর সময় জানা গেছে। টস হবে সোয়া পাঁচটায়, খেলা শুরু হবে ৫টা ৪০ মিনিটে। আবহাওয়া অনুকূলে থাকলে আজ সর্বোচ্চ ৬০ ওভার খেলা হবে।

আবার বৃষ্টি থেমেছে। কাভারও সরে যাচ্ছে। আম্পায়াররা মাঠে পর্যবেক্ষণের জন্য নেমেছেন। বাংলাদেশ সময় পাঁচটায় হবে পরের পর্যবেক্ষণ।

বৃষ্টি এখনও থামেনি সেঞ্চুরিয়নে। টসও হয়নি। এদিকে চলে এসেছে প্রথম দিনের মধ্যাহ্নভোজের ঘোষণা। বৃষ্টি না থামায় সময়ের চেয়ে একটু আগেই তা এল।

কিছুটা আশার খবর, সেঞ্চুরিয়নে বৃষ্টি থেমেছে। ক্রিকইনফো জানিয়েছে, কাভারও নাকি সরানো হচ্ছে। তবে আজ সারা দিনই সেঞ্চুরিয়নে বৃষ্টির পূর্ভাবাস আছে, ছোটখাটো ঝড়ও হতে পারে।

ক্রিকইনফো জানাচ্ছে, আবার বৃষ্টি নেমেও গেছে!

সম্প্রচারকরা দেখালেন, এখনও পিচ থেকে কাভার সরেনি। হালকা বৃষ্টিও নাকি হচ্ছে। স্টেডিয়ামের বড় পর্দায় লেখা আছে, টস দেরি হচ্ছে; পিচ থেকে কাভার সরলে আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করতে যাবেন।

সহসাই যে খেলা শুরু হচ্ছে না, তা একরকম নিশ্চিত।

বৃষ্টি এখনও পুরোপুরি থামেনি সেঞ্চুরিয়নে। টসই যেহেতু হয়নি, খেলা শুরু হতেও বেশ খানিকটা দেরি হবে। ফাঁকা এই সময়ে পড়তে পারেন তাওহিদ হৃদয়কে নিয়ে প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর লেখা—

আজ কী করবেন তাওহিদ হৃদয়

নির্ধারিত সময়ে টস হচ্ছে না।

সেঞ্চুরিয়নে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মাঠকর্মীরা মূল পিচ ও বোলারদের রান-আপ ঢেকে রেখেছেন। আম্পায়াররা এখন ছাতা মাথায় মাঠে নেমে মাঠের অবস্থা ঘুরে দেখছেন।

খেলা শুরু হতে যে দেরি হবে, সেটি নিশ্চিত। কারণ টসই হয়নি।

সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা। শুরু হবে বাংলাদেশ সময় বেলা দুইটায়।

ম্যাচের তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ, তথ্য ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন প্রথম আলো লাইভ ব্লগে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ