৭ নভেম্বর রাতে মুকুট জিতে বিশ্বমঞ্চে, ছবিতে জানা– অজানা মাহি
৮ নভেম্বর, ২০২৬ এ ১:৩০ PM

একসময় র্যাম্পের মঞ্চে হাঁটতেন ফারজানা ইয়াসমিন কলি নামে। সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন। সামিরা খান মাহি নামে মডেলিংয়ের পর পা রেখেছেন অভিনয়ে, তৈরি করেছেন আলাদা পরিচিতি। এক যুগের এই পথচলায় এসেছে বিরতি, নতুন করে শুরুর চ্যালেঞ্জও। এবার সেই যাত্রায় যুক্ত হলো নতুন অর্জন—‘মিস ইউনিভার্স বাংলাদেশ’–এর মুকুট। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে নিজেকে ও বাংলাদেশকে তুলে ধরার অপেক্ষায় এখন তিনি। ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন মাহি। আজ পুয়ের্তো রিকোর উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন তিনি। চলুন ছবিতে জেনে নেওয়া যাক কে এই মাহি। ছবিগুলো মাহির ফেসবুক থেকে নেওয়া
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
সালমান খানের ৪১ বার ফোন! গালিগালাজ ও প্রাণনাশের হুমকিতে থমকে যায় বিবেকের ক্যারিয়ার
৮ নভেম্বর, ২০২৬ এ ৯:৪৫ AM · প্রথম আলো
স্মৃতিশক্তি ‘হারাচ্ছেন’ অমিতাভ, বন্ধ ‘কেবিসির’ শুটিং
৭ নভেম্বর, ২০২৬ এ ৮:০৩ PM · বাংলা ট্রিবিউন
ষড়যন্ত্র নাকি অন্য কিছু? সাফল্য পেয়েও বলিউড ছাড়েন কমল হাসান
৭ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৫ PM · প্রথম আলো
