৫০ বছরের বড় অভিনেতার সঙ্গে রোমান্স, কার বিপরীতে শ্রীলীলা
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:০০ AM

তামিল ছবির দুনিয়ায় ক্রমশ নিজের জায়গা পাকা করছেন শ্রীলীলা। চলতি বছরের শুরুতেই ‘পরাশক্তি’ ছবির মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক হয় তার। এর পর থেকেই বড় বড় ছবির প্রস্তাব আসছে অভিনেত্রীর কাছে।
শ্রীলীলাকে আগামীতে ৫০ বছরের বড় এক অভিনেতার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। এই খবর চাউর হওয়ার পর তার অনুগামীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে।
শ্রীলীলা প্রথমবারের মতো রজনীকান্তের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। ‘ধর্মন সিনেমায় অভিনয় করছেন তারা। ইতিমধ্যেই বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা। ছবিটি পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু।
এদিকে শ্রীলীলাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা। সেখানে অভিনেত্রীর ঝলক তুলে ধরা হয়েছে।
এ ছবির বাইরেও আরও কয়েকটিতে ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা। ধনুষ এবং মমুটীর আগামী ছবি ‘ওম’-এ ধনুষের স্ত্রী রোজার চরিত্রে অভিনয় করছেন শ্রীলীলা। এ ছাড়াও অজিত কুমারের ছবি ‘ডেয়রডেভিল’-এও দেখা যাবে তাকে।
শোনা যাচ্ছে, ২০২৭ সালের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগ, অভিনেতা–অভিনেত্রী গ্রেপ্তার
৬ নভেম্বর, ২০২৬ এ ১২:৩০ PM · প্রথম আলো
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
৬ নভেম্বর, ২০২৬ এ ৮:২২ AM · বাংলা ট্রিবিউন
