৪ হাজার কোটি বাজেটের সিনেমায় সাই পল্লবী, কোন চরিত্রে অভিনেত্রী
১৮ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ AM

নিতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ক্রমশ বাড়ছে। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এ সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী সাই পল্লবী।
এ ছবিতে ভগবান রামের ভূমিকায় রণবীর কাপুর। তার বিপরীতে সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় দেখা যাবে যশকে।
এবার ছবির নির্মাতাদের প্রকাশ করা একটি নতুন ভিডিওতে দেখা গেল সাই পল্লবীকে সীতার চরিত্রে এক সাহসী যোদ্ধার রূপে। ভিডিওতে তাকে দানবদের বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে। পাশাপাশি, রাম ও রাবণের চরিত্রে রণবীর কাপুর এবং যশের ঝলকও রয়েছে।
নির্মাতারা জানিয়েছেন, এই বড় মাপের ছবির কাজে সারা বিশ্ব থেকে প্রায় ১০ হাজার মানুষ যুক্ত রয়েছেন।
ইউটিউবে ভিডিওটি প্রকাশ করে নির্মাতারা লিখেছেন, ‘এক মহাকাব্যিক আয়োজন। বড় পর্দায় রামায়ণকে তুলে ধরার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করছেন নমিত মালহোত্রা, নিতেশ তিওয়ারি এবং রণবীর কাপুর।’
ছবির গল্প সম্পর্কে পরিচালক নিতেশ তিওয়ারি বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। এতে বাবা-ছেলের সম্পর্কের গল্প রয়েছে, রয়েছে প্রতিকূলতা জয় করার কাহিনি। পাশাপাশি, রয়েছে এক সাহসী প্রেমের গল্পও।’
ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন হলিউডের বিখ্যাত সুরকার হ্যান্স জিমার এবং এ আর রহমান। আগামী ৫ নভেম্বর এটি মুক্তি পাবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার! কে এই কাব্য
১৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৩০ AM · প্রথম আলো
বিরতিতে চেষ্টা করছি সেই পুরোনো মানুষটাকে খুঁজে বের করতে: তাহসান খান
১৮ অক্টোবর, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
স্বামী আদিত্য ধরের ছবিতে ক্যামিওতে ইয়ামি, পারিশ্রমিক কত
১৮ অক্টোবর, ২০২৬ এ ৮:২৮ AM · বাংলা ট্রিবিউন
সংসার চালাতে চাটনি বিক্রি করতেন মা, মেয়ে এখন ৬০ কোটি টাকার মালিক
১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০ AM · প্রথম আলো
