২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৩৭ PM

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিচের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
# প্রতিটি পরীক্ষার সময় সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
∎ ০৮–১২–২০২৬, মঙ্গলবার— বাংলা
∎ ১০–১২–২০২৬, বৃহস্পতিবার— ইংরেজি
∎ ১৩–১২–২০২৬, রোববার— গণিত
∎ ১৫–১২–২০২৬, মঙ্গলবার— বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
বিশেষ নির্দেশাবলি:
১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. পরীক্ষার্থীদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তাদের পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে।
৩. কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৪. পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
৫. কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল, পাসের হার ৪৪ শতাংশ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১১ PM · বাংলা ট্রিবিউন
শুরু হচ্ছে রসায়ন অলিম্পিয়াড, নিবন্ধন শুরু ২৮ সেপ্টেম্বর
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২১ PM · প্রথম আলো
শিক্ষার উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান মন্ত্রী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫২ PM · বাংলা ট্রিবিউন
গণতান্ত্রিক দেশে সব ক্ষমতার উৎস জনগণ—জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৭ PM · প্রথম আলো
