হুমায়ুন কবির কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
২৩ আগস্ট, ২০২৬ এ ১১:৪৫ AM

পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে গত শুক্রবার শপথ নিয়েছেন হুমায়ুন কবির। এর আগে তিনি ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। সিলেটে জন্মগ্রহণ করলেও মাত্র আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে হুমায়ুন কবির পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে তিনি বেড়ে ওঠেন, নেন উচ্চশিক্ষা। যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। একপর্যায়ে যুক্তরাজ্যের নাগরিকত্বও নেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর প্রশ্ন তৈরি হয়েছে, হুমায়ুন কবির বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
জাতীয়
নোয়াখালীতে মুখোশ পরা অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ
২৩ আগস্ট, ২০২৬ এ ১২:১৩ PM · প্রথম আলো
জাতীয়
আসছে পাঁচ বাংলাদেশির মরদেহ, বেনাপোলে অ্যাম্বুলেন্স নিয়ে স্বজনদের অপেক্ষা
২২ আগস্ট, ২০২৬ এ ১২:৩৯ PM · প্রথম আলো
