হাসপাতালে ভর্তি আবদুল মঈন খান
২২ অক্টোবর, ২০২৬ এ ৪:৫২ PM

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ড. মঈন খানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
বর্তমানে ড. আব্দুল মঈন খান বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ বের করতে সরকার ব্যর্থ: সিপিবি
২২ অক্টোবর, ২০২৬ এ ২:৪৮ PM · বাংলা ট্রিবিউন
সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ. লীগের সময়ে ছিল ‘স্টেট স্পন্সরড’: হাসনাত আবদুল্লাহ
২২ অক্টোবর, ২০২৬ এ ৯:৪০ AM · বাংলা ট্রিবিউন
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
২২ অক্টোবর, ২০২৬ এ ১২:০১ AM · বাংলা ট্রিবিউন
‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’
২১ অক্টোবর, ২০২৬ এ ৮:১৬ PM · বাংলা ট্রিবিউন
