`হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৯ PM

‘হনুমান আংশ ২’ ছবিতে অক্ষয় কুমার থাকছেন কি না—এ নিয়ে তৈরি হওয়া জল্পনার আপাতত অবসান ঘটিয়েছেন প্রযোজক অনুপ্রিয়া নগর। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সিক্যুয়েলে অক্ষয় কুমারকে নেওয়ার বিষয়ে তিনি কোনও নিশ্চয়তা দেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপ্রিয়া অক্ষয় কুমারকে তার ‘প্রিয় অভিনেতা’ বলে উল্লেখ করেন। এরপর তাকে জিজ্ঞেস করা হয় ‘হনুমান আংশ ২’ এর দ্বিতীয় পর্বে অক্ষয়কে দেখা যাবে কি না?
উত্তরে তিনি বলেছিলেন, ‘ভো মহারাজজি বাতায়েঙ্গে’ অর্থাৎ, ‘মহারাজজিই জানাবেন।’ তার এই মন্তব্যের পর থেকেই অক্ষয়ের সম্ভাব্য অভিনয় নিয়ে জল্পনা শুরু হয়।
তবে এবার সেই মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে অনুপ্রিয়া হিন্দুস্তান টাইমেসকে বলেন, ‘আমি পার্ট ২-এ অক্ষয় কুমারকে নিয়ে কিছুই বলিনি। এটা মিথ্যা।’
অন্যদিকে, ছবিটির সিক্যুয়েল তৈরির কাজ এগোচ্ছে। পরিচালক বিশাল চতুর্বেদী আগেই জানিয়েছেন যে ‘হনুমান অংশ ২’ তৈরি হচ্ছে। মূল ছবিটিকে একটি ট্রিলজির অংশ হিসেবে পরিকল্পনা করা হয়েছিল, যার পর আরও দুটি কিস্তি আসার কথা।
‘হনুমান আংশ’ ছবিটি ছোট বাজেটের হলেও বক্স অফিসে ভালো সাড়া পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ছবিটি ভারতে এখন পর্যন্ত প্রায় ৩১২ দশমিক ৩৮ কোটি নেট এবং বিশ্বব্যাপী প্রায় ৪০৮ কোটি গ্রস আয় করেছে। ছবিটির বাজেট আনুমানিক ২ কোটি বলে দাবি করা হয়।
গত ৭ আগস্ট মুক্তি পাওয়া ‘হনুমান আংশ’-এ অভিনয় করেছেন শোভিনাও সত্যা, চন্দন কে আনন্দ, নিখিল দুবে, অনিল রাস্তোগি, সুগন্ধা মালহোত্রা, ভাগবন্দাস প্যাটেল, নেহা পারাঞ্জপে ও পূর্ণিমা তিওয়ারি।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
সমালোচিত সিনেমাটি ছয় দিনেই আয় করে ফেলেছে ১০০ কোটি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩০ AM · বাংলা ট্রিবিউন
বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ, যা জানাল কর্তৃপক্ষ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০০ PM · প্রথম আলো
বিয়ের আগে দুইবার মা হওয়ার চেষ্টা, আবারও অভিনেত্রীর বেফাঁস মন্তব্য
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ PM · বাংলা ট্রিবিউন
