স্বর্ণের দামে বড় পতন
২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৯ AM

আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে টানা চতুর্থ দফা সোনার দাম কমালো বাজুস। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম কমে দাঁড়াচ্ছে ৩ হাজার ৩২৪ টাকা।
রবিবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। গতকাল শনিবার এ দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৯১ টাকা।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
তিন দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, সাইবার হামলার শঙ্কায় বন্ধ ছিল
২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৮ AM · প্রথম আলো
ব্র্যাক ব্যাংকে ৯ শতাংশ সুদে ঋণ স্থানান্তরের সুযোগ, বাড়তি খরচ নেই
২৫ অক্টোবর, ২০২৬ এ ৮:৩০ AM · প্রথম আলো
ইউরোপে ডেনিম রফতানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ
২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:০৮ PM · বাংলা ট্রিবিউন
ক্যালিফোর্নিয়ায় শতকোটিপতিদের সম্পদে ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব
২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৭ AM · প্রথম আলো
