শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে শিল্প উদ্যোক্তাদের কাজে লাগিয়ে উৎপাদন এগিয়ে নেওয়ার আহ্বান

৩১ আগস্ট, ২০২৬ এ ৫:০৭ PM

সিরাজগঞ্জে শিল্প উদ্যোক্তাদের কাজে লাগিয়ে উৎপাদন এগিয়ে নেওয়ার আহ্বান

শিল্প উদ্যোক্তাদের সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে উৎপাদন ও বিনিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো। গতকাল শনিবার সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। তিনি বিকেলে সদর উপজেলার ছাতিয়ানতলী, পশ্চিম মোহনপুর, বনবাড়িয়া, বেলটিয়া ও মোরগ্রাম মৌজার প্রায় ৪০০ একর জমিতে গড়ে ওঠা পার্কটি পরিদর্শন করেন।

এসময় বিসিক চেয়ারম্যান শিল্পপার্কের সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, প্লট বরাদ্দ ও শিল্প স্থাপনের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। সেই সঙ্গে শিল্প স্থাপনে আগ্রহী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। উদ্যোক্তারা শিল্প স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন, পরিষেবা, যোগাযোগব্যবস্থা এবং বিভিন্ন বাস্তব সমস্যার বিষয়ে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন।

বিসিক চেয়ারম্যান উদ্যোক্তাদের বক্তব্য শোনেন এবং শিল্প স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সেই সঙ্গে দ্রুত শিল্প স্থাপন, বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বিসিক শিল্পপার্কগুলোকে আধুনিক, উদ্যোক্তাবান্ধব ও বিনিয়োগ-সহায়ক শিল্প পরিবেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিসিক কাজ করে যাচ্ছে। শিল্প উদ্যোক্তাদের প্রয়োজনীয় সেবা সহজীকরণ এবং শিল্প স্থাপনে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশকে আরও গতিশীল করা হবে। পরিদর্শনকালে বিসিকের আঞ্চলিক পরিচালক, সহকারী মহাব্যবস্থাপক ও শিল্পপার্ক সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

মাকসুদ আলম (নোয়াখালী) সোনাইমুড়ী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, নোয়াখালী মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার, চাটখীল সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে এবং […]

মো. তাসলিম উদ্দিন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ভোক্তা সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। বুধবার(৫ মার্চ) দুপুরে উপজেলার চুন্টা বাজারে […]

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) কোরবানি ঈদের বাকি প্রায় এক সপ্তাহ। এর মধ্যেই জমে উঠতে শুরু করেছে কোরবানির হাটগুলো। বেড়েছে গরু, ছাগলসহ কোরবানি পশুর আমদানি। তবে, […]

সূত্র: Daily Nabochatona

সম্পর্কিত সংবাদ