সিরাজগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, জলাবদ্ধতায় ৩শ’ বিঘা জমি
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সিরাজগঞ্জ সদর উপজেলার মুনসুমি গ্রামে প্রায় ৩শ’ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কৃষকেরা তাদের তিন ফসলি জমিতে নিয়মিত চাষাবাদ করতে পারছেন না। ফলে তিন ফসলি জমি এখন এক ফসলি জমিতে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুনসুমি গ্রামে কৃষকসহ বিভিন্ন পেশার প্রায় ৫ হাজার মানুষের বসবাস। গ্রামের পূর্বে চন্দ্রকোণা এবং পশ্চিমে বহুলী নামে দুটি আঞ্চলিক নদী রয়েছে। গ্রামের দক্ষিণ থেকে উত্তর দিকে সাটিকাবাড়ি পর্যন্ত প্রায় ৩শ’ বিঘা জমিজুড়ে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার কারণে ওই জমিগুলোতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। স্থানীয় কৃষকেরা জানান, প্রতিবছর ভারী বর্ষণের সময় গ্রামের কিছুটা নিচু এলাকায় পানি জমে যায়। বিশেষ করে জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রায় ৩শ’ বিঘা জমি পানির নিচে থাকে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় প্রতিবছরই একই পরিস্থিতির সৃষ্টি হয়।
গ্রামের কৃষক আনোয়ার মাস্টারসহ অনেকে বলেন, জলাবদ্ধ জমিগুলো কস্তুরি, কচুরিপানাসহ নানা ধরনের আবর্জনায় ভরে যায়। ফলে জমিগুলো চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ে। একটি ব্রিজ বা কালভার্ট না থাকায় পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে পারে না। এ কারণে কৃষকেরা দীর্ঘদিন ধরে চাষাবাদ থেকে বঞ্চিত হচ্ছেন।
কৃষকেরা আরও জানান, জলাবদ্ধতার কারণে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও এখন সমস্যার মধ্যে পড়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে গ্রামের উত্তরে পাকা সড়কের মোড় থেকে পশ্চিম দিকে একটি পাকা সড়ক নির্মাণের পাশাপাশি সড়কের মাঝখানে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট বা ব্রিজ নির্মাণ প্রয়োজন।
ভুক্তভোগীরা জানান, এ সমস্যা সমাধানের জন্য বিগত সরকার আমলে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করা হয়েছিল। আবেদনের পর জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে এলাকা পরিদর্শনও করেছেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তাদের অভিযোগ, খোকশাবাড়ি ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ও বহুলী ইউনিয়নের চেয়ারম্যানের অজ্ঞাত কারণে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্রিজ নির্মাণ করা হয়নি।
দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন করে কৃষকদের চাষাবাদের সুযোগ ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী গ্রামবাসী ও কৃষকেরা।
সিরাজগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, জলাবদ্ধতায় ৩শ’ বিঘা জমি
সব চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করতে হবে: ফজলুল হক মিলন
চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ নিহত ৪
মির্জাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, দুর্নীতি-মাদকমুক্ত দেশ গড়ার শপথ
ভাঙ্গায় ৪ লাখ টাকার স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শাহজালালের টার্মিনালে দুর্ঘটনা, প্রাণ গেলো বিমানবাহিনীর ৩ সদস্যের
মক্কা প্যাক্টে 'বাংলাদেশ ফার্স্ট' নীতি অনুসরণ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এক যুগের বেশি সময় পর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে উৎসবের আমেজ
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আগে ছবিটা দেখুন তাহলে বুঝবেন কেন ঘনিষ্ঠ দৃশ্য রাখা হয়েছে: স্বস্তিকা
সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
র্যাব-১২ এর অভিযানে সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার।
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:০৪ AM · সিরাজগঞ্জ নিউজ ২৪
সরকার বলছে সার আছে, কৃষক পাচ্ছেন না: সংকট কোথায়?
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে ট্রাক চাপায় প্রাণ গেল ব্যাবসায়ীর
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪২ PM · dainiksokal.com
শাহজাদপুরে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৬ PM · dainiksokal.com
সিরাজগঞ্জে পণ্যের গায়ে লেবেল ও বিএসটিআই অনুমোদন না থাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৫ PM · Ajker Patrika
