শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারী নিহত

২৪ আগস্ট, ২০২৬ এ ৩:৩৩ PM

সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারী নিহত

সিরাজগঞ্জের সয়দাবাদ-এনায়েতপুর সড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মর্জিনা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে সয়দাবাদ এলাকায় যমুনা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মর্জিনা বেলকুচি উপজেলার শামগাতী গ্রামের মো. মজিদের মেয়ে। তিনি বেলকুচি পৌরসভা এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে যমুনা ডিগ্রি কলেজের সামনে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মর্জিনা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর নিহত নারীর স্বজনরা ঘটনাস্থলে এসে ভুক্তভোগীকে নিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে আতঙ্ক ও যানজটের সৃষ্টি হলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়। ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ভারপ্রাপ্ত সম্পাদক: এম আবুল কালাম আজাদপ্রকাশক: মিডিয়া ড্রিমস লিমিটেড-এর পক্ষে মো. মাসুদ রাজ্জাকঠিকানা: ০৫, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-০৭, উত্তরা, ঢাকা-১২৩০মুদ্রণ: শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০

বার্তা ও বাণিজ্যিক অফিস: ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-১৩), ৯৩ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫।ই-মেইল: [email protected]টেলিফোন (পিএবিএক্স): ০২-৪১০১০৬৮১-৮৪মোবাইল: +৮৮-০১৩৩৫১২৭৭০০

সূত্র: Daily Times Of Bangladesh

সম্পর্কিত সংবাদ