সিরাজগঞ্জে এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফলে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের বড় সাফল্য
১০ আগস্ট, ২০২৬ এ ১১:০৬ PM

মোঃ হোসেন আলী ছোট্ট :২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ বড় সাফল্য অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৮২ দশমিক ৪২ শতাংশ। পাশাপাশি ৯৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।সোমবার (১০ আগস্ট ২০২৬ ) সকাল ১০ ঘটিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর মোট ৪৭৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৮৯ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৯৯ জন শিক্ষার্থী।এ উপলক্ষে প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ ময়নুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রভাতী শাখার সহকারী প্রধান এস.এম. এনামুল কবীর ও শিক্ষক প্রতিনিধি ঈমান আলী।এ সময় বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রভাষক মোঃ নূরনবী শেখ, মোঃ ইউনুস আলী শেখ, সিনিয়র শিক্ষক মওলানা মোঃ লুৎফর রহমান, সহকারী শিক্ষক মোঃ আব্দুল লতিফ, টি.এম. লওহে মাহফুজর রহমান, সহকারী শিক্ষিকা ফারজানা খাতুন, মোছাঃ লুৎফুন্নেছা ও মোছাঃ কাবেরী খাতুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
The post সিরাজগঞ্জে এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফলে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের বড় সাফল্য appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
