সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৯ AM

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ ও জননিরাপত্তা নিয়ে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, ওসি মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো: তাশফিকুর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: সুমি আকতার, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এন্তাজ আলী, সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মো: আবু সাইদ সহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ প্রচেষ্টার ওপর জোর দেন।
৩০ সেপ্টেম্বর ২০২৬০১৭১৩৭৩১০৬৭
The post সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে অপরাধ প্রতিরোধে জনতার সঙ্গে পুলিশের মতবিনিময়
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১২ AM · Barta Bazar
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০১ AM · বাংলা ট্রিবিউন
জাল কাগজে রেলের জমিতে কৃষি উন্নয়ন করপোরেশনের সেচ প্রকল্প
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০১ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে বেড়েছে বাল্যবিয়ে, ৮ মাসে প্রতিরোধ ১৭টি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৫ AM · Sarabangla
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার : তথ্য প্রতিমন্ত্রী
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৮ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:০৮ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
