সামান্তাকে নিয়ে অপপ্রচারের সমালোচনা করে যা বললেন মাহফুজ আলম
৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৩ AM

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করার পর সামান্তা শারমিনকে নিয়ে অপপ্রচারের সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সমালোচনা করেন।
পোস্টে মাহফুজ আলম লেখেন, ছয় সদস্যের বৈষম্যবিরোধী লিয়াজোঁ কমিটি থেকে চার শতাধিক কমিটির জাতীয় নাগরিক কমিটিতে উত্তরণ ও বিস্তারে যাদের মুখ্য অবদান আছে, তাদের নিয়ে নোংরামি এবং অপপ্রচার একটা বাজে নজির। আগেও হয়েছে অনেক। দল গঠনের দিন থেকে এ নজির সে দলের তৎকালীন নেতৃত্বই স্থাপন করেছিলেন। গতকালও সামান্তা শারমিন আপাকে নিয়ে একই কাণ্ডই হলো।
তিনি বলেন, লিয়াজোঁ কমিটি ও নাগরিক কমিটিতে মুখ্য ভূমিকা রাখা লোকজন না থাকলে একটি দল এত দ্রুত গঠিত হতো না। সুতরাং, যারা ভিত গড়ে দিয়ে জোটের কারণে চলে গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। তারা দিনরাত পরিশ্রম করেছেন বলেই দলটাকে আপনারা একটা শেইপে পেয়েছিলেন। আর, কৃতজ্ঞতা না দেখাতে পারলে রাজনৈতিক সহাবস্থান ও ভালো চর্চার খাতিরে নীরব থাকুন।
ভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি তার নয় বলে জানায় বাংলাফ্যাক্ট।
এছাড়া গত শুক্রবার (২৩ অক্টোবর) এনসিপি ঘোষিত নতুন কমিটিতে সামান্তা শারমিনকে শুধু যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়। সে ক্ষেত্রে এই নেত্রীর পদাবনতি হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হয়। পরে এনসিপি থেকে পদত্যাগ করেন সামান্ত শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে: ইশরাক
৬ নভেম্বর, ২০২৬ এ ৫:২০ PM · বাংলা ট্রিবিউন
আমির হামজার ‘নারীঘটিত’ বিষয়ের তথ্যপ্রমাণ আমার হাতে এসেছে: রাশেদ খাঁন
৬ নভেম্বর, ২০২৬ এ ৪:২৩ PM · বাংলা ট্রিবিউন
‘একই কাণ্ড’ বললেন মাহফুজ আলম, ‘রাজনৈতিক জার্নি অনেক বাকি’ বললেন তাসনিম জারা
৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৯ AM · প্রথম আলো
সংস্কার বাস্তবায়নে সরকারের ওপর চাপ বাড়াতে নতুন কমিটির প্রস্তুতি ১১ দলের
৬ নভেম্বর, ২০২৬ এ ১১:১৫ AM · প্রথম আলো
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন উচ্চতায়: মাহদী আমিন
৫ নভেম্বর, ২০২৬ এ ১০:২৩ PM · বাংলা ট্রিবিউন
