সাফ খেলতে ঢাকায় হামজা, ফারহানের ফ্লাইট-বিভ্রাট
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:১১ AM

সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী। একই সময়ে দেশে ফেরার কথা ছিল ফারহান আলীরও। কিন্তু ফ্লাইট বিলম্বে দোহায় আটকে গেছেন তিনি। আর কোনো জটিলতায় না পড়লে আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা তাঁর।
ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলেন হামজা। ক্লাবের খেলা থাকায় বাংলাদেশের হয়ে ভুটানের বিপক্ষে আগের ম্যাচে খেলতে পারেননি তিনি। একই কারণে ভুটান ম্যাচে ছিলেন না ফুলহাম থেকে ধারে বোরহ্যাম উডে খেলা ফারহানও।
আজ থেকে শুরু হয়েছে নভেম্বরের ফিফা উইন্ডো। এই সময়ে জাতীয় দলের হয়ে খেলতে ফুটবলারদের ছাড়তে বাধ্য ক্লাবগুলো।
আজ বিকেলে বাংলাদেশ দলের অনুশীলনে থাকার কথা ছিল হামজা ও ফারহান দুজনেরই। তবে ফারহান দেরিতে পৌঁছাবেন বলে আজকের অনুশীলনে তাঁর থাকা হচ্ছে না।
১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে বিকেলে এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করবে বাংলাদেশ দল। এরই মধ্যে ভুটানের বিপক্ষে জয় এবং অন্য ম্যাচে ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্রয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ইউনাইটেডের দুঃসময়, বার্সেলোনার এগিয়ে যাওয়া, ইউরোপের পাঁচ লিগে কী ঘটছে
৯ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৬ AM · প্রথম আলো
দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল
৯ নভেম্বর, ২০২৬ এ ১১:৩৯ AM · প্রথম আলো
সিটির হারে ইউনাইটেডের মাথায় হাত: ৪০ বছরে প্রথমবার অবনমন অঞ্চলে
৮ নভেম্বর, ২০২৬ এ ১২:২৫ PM · প্রথম আলো
বিশ্বকাপে আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া মিসরের সেই কোচ বরখাস্ত
৮ নভেম্বর, ২০২৬ এ ১১:২৮ AM · বাংলা ট্রিবিউন
