সরকারি কর্মচারীদের পে–স্কেল ঘিরে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া গান ভাইরাল
১৮ আগস্ট, ২০২৬ এ ১২:৪৫ PM

দীর্ঘদিন ধরেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন স্কেলের কথা শোনা যাচ্ছে। এর মাঝেই ভাইরাল হলো ৮০ দশকের সিনেমার গান। জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো এই গানের কথায় কী আছে?
আলোচনায় আসা গানটি হলো ‘তুমি আমার জীবন’। এই গানের ‘কেউ জানে না’ কথাগুলো ছড়িয়ে পড়েছে। জনপ্রিয় এই গান গেয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। গানটি আলোচিত ‘অবুঝ হৃদয়’ সিনেমায় ব্যবহার করা হয়েছিল।
সেই গান মজার ছলে অনেকে শেয়ার করছেন। রুবেল মাহমুদ নামে একজন লিখেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা যে কবে শেষ হবে জানি না। প্রতিদিনই নতুন নতুন খবর আসে কিন্তু চূড়ান্ত খবর কবে আসবে কেউ জানে না। এটা কবে জানা যাবে সেটাও মনে হয় কেউ জানে না।’
এই পে–স্কেল ঘিরে আলোচনা কবে চূড়ান্ত হচ্ছে সেই প্রশ্ন অজানাই রয়ে যাচ্ছে। বরং আলোচনায় জায়গা পাচ্ছে কবে? এই ‘কবে’ প্রশ্নের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে পুরোনো বাংলা সিনেমার গানটি। ফারুক সাকিব নামে একজন লিখেছেন, ‘পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে তার সঙ্গে গানের কথা একেবারে মিলে গেছে। আমরা কেউ কিছু জানি না। কিন্তু প্রতিদিইন এই খবর প্রকাশ পায়।’
ইউটিউবে গানটি দেখা হয়েছে ১৮ মিলিয়ন। এটি সিনেমার আলোচিত গান। সেই গানের ১৪ সেকেন্ডের ভিডিওতে জাফর ইকবাল-ববিতার ঠোঁট মেলানো অনেকেই পছন্দ করেছেন। ‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। আর এই গানের কথা লিখেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
গোপনে বিয়ে করেছেন পূজা? মুখ খুললেন নায়িকা, দিলেন সতর্কবার্তা
১৮ আগস্ট, ২০২৬ এ ৯:০০ AM · প্রথম আলো
‘আম্মাজান’–এর পর এমন কোনো চরিত্র পাইনি, যা আমাকে মুগ্ধ করেছে
১৭ আগস্ট, ২০২৬ এ ১১:৪৬ AM · প্রথম আলো
