সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৭ PM

শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় প্রতিনিধি, ধর্মীয় গুরু, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন এলাকা থেকে আসা পুরোহিত ও সেবাইতেরা অংশ নেন।
জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
এনএপিডির মহাপরিচালক নিয়ম মানেন না, বেশির ক্লাস নেন নিজে, ভাতার ভাগও দেন না
৮ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৮ PM · প্রথম আলো
রেস্তোরাঁয় খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ
৮ নভেম্বর, ২০২৬ এ ১২:২০ PM · প্রথম আলো
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ইমোশনের বিষয় নেই, আইনটাকে প্রয়োগ করব: আইনমন্ত্রী
৮ নভেম্বর, ২০২৬ এ ১২:১৪ PM · প্রথম আলো
সুন্দরবনে বেড়াতে গিয়ে ঢেউয়ে ভেসে যান পর্যটক, পরে মরদেহ উদ্ধার
৮ নভেম্বর, ২০২৬ এ ১২:১২ PM · প্রথম আলো
কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে উল্টে গেল বাস, শিক্ষকসহ দুজন নিহত
৭ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৪ PM · প্রথম আলো
