রিহ্যাব সভাপতি পদে আলী আফজাল পুনর্বহাল
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৮ PM

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি পদে আলী আফজালের দায়িত্ব বহাল থাকছে।
রিহ্যাব সভাপতি আলী আফজালের সভাপতি পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা গতকাল মঙ্গলবার স্থগিত করেছেন হাইকোর্ট। আলী আফজালের করা রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে ১৫ সেপ্টেম্বর আলী আফজালের দাখিল করা আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। আদালতের আদেশ অমান্য করলে তা আদালত অবমাননার শামিল হবে বলেও আইনজীবীর প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় থেকে রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করা হয়েছিল, এখন এর কার্যকারিতা আপাতত স্থগিত হলো।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
সুতা–কাপড় আমদানিতে অনুমতি লাগবে না, আমদানি নীতি সংশোধন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ PM · প্রথম আলো
গ্যাস–বিদ্যুতের সংকটে ৫৫% নিট পোশাক কারখানার ক্রয়াদেশ বাতিল বা কমেছে
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ AM · প্রথম আলো
চট্টগ্রাম বিমানবন্দরের উন্নয়নে এডিবির অর্থায়ন চায় সরকার
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিল ট্রান্সকম বেভারেজেস
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:০০ PM · প্রথম আলো
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির পর ২০২২ সালের আগস্টে মূল্যস্ফীতি কত হয়েছিল, এবার শঙ্কা কতটা
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৪ PM · প্রথম আলো
