শাহজাদপুর সংবাদ

রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 

১২ অক্টোবর, ২০২৬ এ ৮:৪৫ AM

রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 

জৈনপুরী দরবার শরিফের নামের উচ্চারণগত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকার রাশেদ খাঁন। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

রাশেদ খাঁন লেখেন, জৈনপুরী দরবার শরীফের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান অটুট রেখে, অনিচ্ছাকৃত উচ্চারণগত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার বক্তব্যে কোনও ধরনের অসম্মান প্রদর্শনের অভিপ্রায় ছিল না। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচনা করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

তিনি লেখেন, আমার যতটুকু জানার সুযোগ হয়েছে, জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক। তবে শব্দ দ্বয়ের সঙ্গে আমার কাজের সম্পৃক্ততা সীমিত ও পরিচিত কম থাকায় জ্ঞাতবহির্ভূত উচ্চারণগত ভুল হয়েছে। আশা করি, ভবিষ্যতে এ শব্দদ্বয় উচ্চারণে আরও সাবধানতা অবলম্বন করতে পারবো ইনশাআআল্লাহ। রাশেদ খাঁন আরও লেখেন, পরিশেষে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি চমৎকার আয়োজন ও আন্তরিকতার জন্য। ইসলামের খেদমতে তিনি যে সংগ্রাম করে যাচ্ছেন, তাকে যে বা যারাই কটাক্ষ করুক না কেন, এতে তার কোনও ক্ষতি হবে না, ইনশাআল্লাহ। কেউ সঠিক পথে থাকলে শত প্রতিকূলতার মধ্যেও তার বিজয় অনিবার্য।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ