রাজশাহী অঞ্চলে স্কাউটিং কার্যক্রমের বিস্তার,গড়ে উঠছে সবুজে ঘেরা প্রশিক্ষণ কেন্দ্র
১০ আগস্ট, ২০২৬ এ ১০:৫৬ PM

মোঃ হোসেন আলী ছোট্ট: বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের নওদাপাড়া এলাকায় অবস্থিত। দীর্ঘদিনের পথচলায় প্রতিষ্ঠানটি বর্তমানে স্কাউটিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রশিক্ষণ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।জানা যায়, ১৯৬৮ খ্রিষ্টাব্দে রাজশাহীর তালাইমারীতে একটি ভাড়া বাসায় প্রথম স্কাউটিং কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে কার্যক্রম সাহেববাজার এলাকায় স্থানান্তর করা হয়। এরপর ১৯৭২ সালে তৎকালীন আঞ্চলিক সম্পাদক মরহুম ফজলুর রহমানের উদ্যোগে বর্তমান স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়। তৎকালীন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর উম্মে আয়েশা এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ভূমি অধিগ্রহণ ও ক্রয়ের মাধ্যমে বর্তমান স্কাউট ভবনের স্থায়ী রূপ লাভ করে।এ কার্যক্রমে তৈমুর রহমান, খয়বর আলী, শাহ আলম সিদ্দিকী, অ্যাডভোকেট মো. মহসিন খানসহ অনেকে সহযোগিতা করেন।বর্তমানে মো. আমিনুল ইসলাম আঞ্চলিক সম্পাদক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রাজশাহী বিভাগ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আঞ্চলিক কমিশনার ও উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহী হিসেবেও দায়িত্ব পালন করছেন।রাজশাহীর আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র ও কার্যালয় বর্তমানে প্রায় ২ দশমিক ৯৭ একর জমির ওপর গড়ে উঠেছে। এখানে রয়েছে পাঁচটি ভবন ও একটি পুকুর। এছাড়া অসংখ্য ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছ ঘেরা সবুজ-ছায়াময় মনোরম পরিবেশ প্রশিক্ষণ কেন্দ্রটির সৌন্দর্য বাড়িয়েছে।রাজশাহী বিভাগের প্রশাসনিক জেলা আটটি হলেও রাজশাহী মহানগরীকে একটি জেলা হিসেবে বিবেচনা করে রাজশাহী অঞ্চল নয়টি স্কাউট জেলা ও ৬৬টি উপজেলা নিয়ে গঠিত।রাজশাহী অঞ্চলে স্কাউট দল গঠনের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই শতভাগ স্কাউট অঞ্চল হিসেবে রাজশাহী অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।সংশ্লিষ্টদের মতে, রাজশাহী অঞ্চলে স্কাউটিং কার্যক্রম দিন দিন দ্রুত সম্প্রসারিত হচ্ছে। স্কাউটিংয়ের মাধ্যমে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরি এবং উন্নত রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে।রাজশাহী অঞ্চলের স্কাউটিং কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন কর্তৃপক্ষ।
The post রাজশাহী অঞ্চলে স্কাউটিং কার্যক্রমের বিস্তার,গড়ে উঠছে সবুজে ঘেরা প্রশিক্ষণ কেন্দ্র appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
বন্ধ পাটকল ইজারা পাচ্ছে প্রাণ আরএফএল ও হ্যামকো গ্রুপ, বিনিয়োগ করবে হাজার কোটি টাকা
১১ আগস্ট, ২০২৬ এ ৯:১৯ AM · প্রথম আলো
এক জেলার ১৩ মাদ্রাসার সবাই ফেল, নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা
১১ আগস্ট, ২০২৬ এ ৩:৩৫ AM · banglatribune.com
সিরাজগঞ্জে এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফলে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের বড় সাফল্য
১০ আগস্ট, ২০২৬ এ ১১:০৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভারপ্রাপ্তে আর কতদিন! / সিরাজগঞ্জে ১০৫৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
১০ আগস্ট, ২০২৬ এ ১০:২৫ PM · Sarabangla