শাহজাদপুর সংবাদ

রাজধানীর একটি স্কুলের নাম বদলে যাচ্ছে

২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৪ PM

রাজধানীর একটি স্কুলের নাম বদলে যাচ্ছে

আরও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হচ্ছে। রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্নের নামে ফিরছে। ‘গাজী সামসুন নেসা গার্লস হাই স্কুল’ নাম বাতিল করে ‘মগবাজার গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ’ নাম অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অফিস আদেশে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীন ঢাকা জেলার রমনা থানাধীন “গাজী সামসুন নেসা গার্লস হাই স্কুল” ৫২, সিদ্ধেশ্বরী, ঢাকা এর নাম বাতিলপূর্বক প্রতিষ্ঠালগ্নের নাম “মগবাজার গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ” নামে নামকরণের বিষয়ে সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।’ অফিস আদেশে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানানো হয়েছে।

২০২৩ সালে স্কুলের নাম পরিবর্তন করে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মায়ের নামে ‘গাজী সামসুন নেসা গার্লস হাই স্কুল’ করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ