রাঙ্গাটুঙ্গীর কিশোরী ফুটবলারদের জন্য কিশোর আলোর বৃত্তি নবায়ন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৪৮ PM

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী গ্রামের কিশোরী ফুটবলারদের জন্য এক বছরের বৃত্তি নবায়ন করেছে কিশোর আলো। রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির যে ৭০ জন কিশোরী ফুটবলার গত এক বছর কিশোর আলোর বৃত্তি পেয়েছে, আগামী এক বছরও তারা এই বৃত্তি পাবে।
কিশোরীদের বৃত্তির জন্য অর্থসহায়তা দিয়েছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য রুবানা হক। তিনি ব্যক্তিগত তহবিল থেকে এই বৃত্তির জন্য অর্থ দিয়েছেন। কিশোর আলো এই অর্থের মাধ্যমে রাঙ্গাটুঙ্গীর কিশোরী ফুটবলারদের বৃত্তি দেবে।
রাঙ্গাটুঙ্গী গ্রামের কিশোরীদের ফুটবল খেলার গল্প এখন আর শুধু এই গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই। এই গ্রামের মাঠ থেকেই উঠে এসেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাগরিকা। জাতীয় দলের হয়ে খেলেছেন এই গ্রামের আরও কয়েকজন ফুটবলারও। তাঁদের পথ অনুসরণ করে রাঙ্গাটুঙ্গীর আরও অনেক কিশোরী এখন স্বপ্ন দেখে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার।
২০২৫ সালের ৭ অক্টোবর রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির মাঠে গিয়ে ৭০ জন কিশোরী ফুটবলারকে এক বছরের বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। সেদিন কিশোর আলোর পুরো দল নিয়ে তিনি সেখানে উপস্থিত হন এবং অক্টোবর মাসের বৃত্তির অর্থ কিশোরীদের হাতে তুলে দেন। তাদের জাতীয় দলে খেলার স্বপ্নপূরণের সঙ্গী হওয়ার অঙ্গীকারও করেছিলেন তিনি।
রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির কিশোরী ফুটবলারদের এই বৃত্তি দেওয়া হয় খেলা চালিয়ে যেতে উৎসাহ দেওয়ার জন্য। বৃত্তির এই সহায়তা তাদের নিয়মিত অনুশীলন ও ফুটবলের সঙ্গে যুক্ত থাকাকে আরও সহজ করবে।
রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির সদস্যরা মাঠে নিয়মিত ফুটবল অনুশীলন করে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার স্বপ্ন দেখে তারা। তাদের সেই স্বপ্নের সঙ্গী হয়ে আগামী এক বছরও পাশে থাকবে কিশোর আলো।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
৫ গোলের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে হারলো বাংলাদেশের মেয়েরা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১১ PM · বাংলা ট্রিবিউন
১৫ হাজারের পথে কোহলি, পথের ধারে টেন্ডুলকারের আরও কিছু রেকর্ড
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১১ PM · প্রথম আলো
ভোটাভুটিতে সিদ্ধান্ত: কালো বাহুবন্ধনী পরে ইসরায়েলের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৭ AM · প্রথম আলো
স্পেনের কাছে ইংল্যান্ডের হারের কারণ কি ম্যানচেস্টার সিটিও
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৯ AM · প্রথম আলো
রংপুর থেকে নারী ফুটবলে স্বপ্নের শুরু, মেঠো পথ থেকে তারকা খোঁজার মঞ্চ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৯ PM · প্রথম আলো
