র্যাডিসন ব্লু ঢাকায় উপশাখা খুলেছে ট্রাস্ট ব্যাংক
১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০১ AM

ট্রাস্ট ব্যাংক গ্রাহকদের আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণ করে চলেছে। এরই ধারাবাহিকতায় র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে একটি নতুন উপশাখা খোলা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রাস্ট ব্যাংক এ তথ্য জানিয়েছে।
ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উপশাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্যরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাস্ট ব্যাংকের নতুন উপশাখাটির মাধ্যমে আশপাশের এলাকার ব্যক্তি গ্রাহক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও অন্যান্য গ্রাহকের জন্য আধুনিক ব্যাংকিং পণ্য ও সেবার বিস্তৃত পরিসর নিশ্চিত করা হবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ, কারণ কী
১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:১৪ PM · প্রথম আলো
বিশ্বব্যাংকের দাতা হলো মঙ্গোলিয়া, দিচ্ছে ১৩ লাখ ডলার
১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:০৬ PM · বাংলা ট্রিবিউন
১২০ কোটি তরুণের বিপরীতে চাকরি মাত্র ৪০ কোটি, সতর্ক করলো বিশ্বব্যাংক
১৬ অক্টোবর, ২০২৬ এ ১২:০৭ PM · বাংলা ট্রিবিউন
বিশ্বব্যাংক-আইএমএফের বিরুদ্ধে ব্যাংককে বিক্ষোভ, নীতিনির্ধারণে স্বচ্ছতা চান আন্দোলনকারীরা
১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৪ AM · বাংলা ট্রিবিউন
