শাহজাদপুর সংবাদ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল

২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৭ PM

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে।

সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে সেখানে সমবেত হন তারা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সরেজমিনে দেখা গেছে বিজয় সরণি মোড় থেকে জিয়া উদ্যানের দুই পাশে ব্যানার-ফেস্টুন নিয়ে নানা স্লোগান দিচ্ছেন শতশত নেতাকর্মী। ‘তারেক রহমানের জন্য বাংলাদেশ ধন্য’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে’ এবং ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে আশপাশের এলাকা।

যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল | শাহজাদপুর সংবাদ