শাহজাদপুর সংবাদ

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ, মিলবে টিউশন ফি ও জীবনযাত্রার ভাতা

২১ অক্টোবর, ২০২৬ এ ৮:২৪ AM

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ, মিলবে টিউশন ফি ও জীবনযাত্রার ভাতা

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ দিচ্ছে মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়, যাতায়াত ও স্বাস্থ্যবিমাসহ বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন।

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও গবেষণা ক্ষেত্রে এ বৃত্তির সুযোগ রয়েছে। এর মধ্যে আছে কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান, কৃষি, স্থাপত্য, ব্যবসায় শিক্ষা, অর্থনীতি, প্রকৌশল, শিক্ষা, পরিবেশ, খাদ্যবিজ্ঞান, স্বাস্থ্য, কম্পিউটারবিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, আইন, চারুকলা ও পরিবেশনশিল্প, সংগীত, বিজ্ঞান এবং ভেটেরিনারি বিজ্ঞান।

জাতীয়তার ভিত্তিতে এ বৃত্তিতে আবেদনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। অস্ট্রেলিয়ার নাগরিকদের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীকে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট প্রোগ্রামের যোগ্যতা পূরণ করতে হবে।

আবেদনকারীর পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা ও গবেষণার সম্ভাবনা মূল্যায়ন করা হবে। স্নাতকোত্তর পর্যায়ে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা এবং পিএইচডির জন্য প্রাসঙ্গিক স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের যোগ্যতা প্রয়োজন হতে পারে। নির্দিষ্ট প্রোগ্রাম অনুযায়ী শিক্ষাগত ফলাফল ও অন্যান্য শর্ত ভিন্ন হতে পারে।

নির্বাচিত শিক্ষার্থীরা গবেষণাভিত্তিক স্নাতকোত্তর ডিগ্রির জন্য সর্বোচ্চ দুই বছর এবং পিএইচডির জন্য সর্বোচ্চ চার বছর পর্যন্ত টিউশন ফি মওকুফের সুবিধা পেতে পারেন।

এ ছাড়া ২০২৬ সালের পূর্ণকালীন অধ্যয়নের হারে বছরে ৩৯ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলার (প্রায় ৩৩ লাখ ৯৬ হাজার টাকা) পর্যন্ত জীবনযাত্রার ভাতা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতার সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট

হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)

দুটি সুপারিশপত্র

গবেষণা প্রস্তাব, যদি সংশ্লিষ্ট বিভাগ চায়

গবেষণার দক্ষতা তুলে ধরার জন্য প্রকাশিত প্রবন্ধ বা গবেষণাপত্র, যদি থাকে

ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ, প্রযোজ্য ক্ষেত্রে

নির্দিষ্ট প্রোগ্রামের জন্য প্রয়োজন হলে লেখার নমুনা, সৃজনশীল কাজের নমুনা অথবা জিআরই বা জিম্যাট পরীক্ষার ফলাফল

আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬। তবে কারণ গবেষণাভিত্তিক প্রোগ্রামে ভর্তির আবেদন ও বৃত্তির বিবেচনার নিয়ম প্রোগ্রামভেদে আলাদা হতে পারে।

বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য ওয়েবসাইটে ভিজিট করুন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ