মেন্টরস’ স্টাডি অ্যাব্রোডের আয়োজনে ‘স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো ২০২৬’
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৬ PM

‘স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো ২০২৬’ আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজনে মেন্টরস’–এর পরামর্শকেরাও উপস্থিত থাকবেন। শিক্ষার্থী ও অভিভাবকেরা তাঁদের কাছ থেকে মালয়েশিয়ায় উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে জানার সুযোগ পাবেন। মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন।
মেন্টরস’ স্টাডি অ্যাব্রোডের এ আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিভিন্ন কোর্স ও বিশ্ববিদ্যালয় বাছাই, শিক্ষার্থীর যোগ্যতা ও প্রোফাইল মূল্যায়ন, বৃত্তির সুযোগ, আবেদনসংক্রান্ত নথি প্রস্তুত ও ফাইল খোলা, আবেদনপ্রক্রিয়ায় সহায়তা এবং ভিসাপ্রক্রিয়া সম্পর্কে সরাসরি তথ্য জানতে পারবেন। মালয়েশিয়াকে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বিবেচনা করছেন—এমন শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ‘স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো ২০২৬’ উন্মুক্ত থাকবে। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঢাকার ওয়েস্টিনে এ আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজনে প্রবেশে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৫টি বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, আবেদনের সময় বৃদ্ধি
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩১ AM · প্রথম আলো
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৩ AM · বাংলা ট্রিবিউন
কানাডায় পড়াশোনা: শিক্ষার্থীর জীবনযাত্রার খরচ দেখাতে হবে ২৩,৪৪৮ কানাডিয়ান ডলার, আরও যে পরিবর্তন
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫১ AM · প্রথম আলো
