মাদ্রাসাশিক্ষককে থাপ্পড় মারা রুমিকে গ্রেফতারে অভিযানের খবরটি বিভ্রান্তিকর: রাশেদ খাঁন
২৫ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬ AM

গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক মোসলেহ উদ্দিনকে থাপ্পড় মেরে আলোচনায় আসা অভিভাবক শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান বা কোনও সিদ্ধান্ত নেওয়ার খবরটি সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (২৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘গাজীপুর পুলিশ কমিশনারের সাথে আমি কথা বলেছি। টঙ্গীর মাদ্রাসার ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেফতার করার কোনও সিদ্ধান্ত পুলিশ নেয়নি এবং পুলিশ কোনও অভিযানও পরিচালনা করেনি। সরকারের পক্ষ থেকেও গ্রেফতারের কোনও পরামর্শ পুলিশকে দেওয়া হয়নি।’
তিনি আরও জানান, কতিপয় মিডিয়াতে শাহজালাল রুমির গ্রেফতারের অভিযানের বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৫ অক্টোবর, ২০২৬ এ ৮:৩০ AM · বাংলা ট্রিবিউন
রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের
২৫ অক্টোবর, ২০২৬ এ ২:৩৩ AM · বাংলা ট্রিবিউন
এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কিনা সন্দেহ: নাহিদ ইসলাম
২৫ অক্টোবর, ২০২৬ এ ১:২১ AM · বাংলা ট্রিবিউন
দায়িত্বশীল ব্যক্তিদের ‘বেফাঁস মন্তব্য’: কী বলছেন রাজনীতিকরা?
২৪ অক্টোবর, ২০২৬ এ ৯:০৬ PM · বাংলা ট্রিবিউন
গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তির বিপক্ষে অস্তিত্ব রক্ষায় পরস্পরের হাত ধরে রাখা দরকার: নিয়াজ আহমেদ
২৪ অক্টোবর, ২০২৬ এ ৪:১৪ PM · প্রথম আলো
প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন একটি দলের প্রধান নেতা: রাশেদ খাঁন
২৪ অক্টোবর, ২০২৬ এ ৪:০৩ PM · বাংলা ট্রিবিউন
